সভাপতি লেখক আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক রবিউল হাসান খান রাজু
ওল্ডহাম, যুক্তরাজ্য: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দীঘলবাক উচ্চবিদ্যালয় ও কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের ওল্ডহামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীঘলবাক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে’র ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়।
ম্যানচেস্টারের সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দীঘলবাক গ্রাম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কলেজের আর্থিক পরিস্থিতির উন্নয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির টেকসই উন্নয়নে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও লেখক আবুল কালাম আজাদ ছোটনকে সভাপতি এবং রবিউল হাসান খান রাজুকে সাধারণ সম্পাদক করে ২০২৬–২০২৯ মেয়াদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির কর্মকর্তারা
সভাপতি: লেখক আবুল কালাম আজাদ ছোটন।
সাধারণ সম্পাদক: রবিউল হাসান খান রাজু।
কোষাধ্যক্ষ: শেখ শামীম আহমদ।
সহ-সভাপতি: রমজান খান, এম এ আলম রুমি, আব্দুল বশির লকুস, মোনায়েম খান, আনহার মিয়া, নজমুল হক সাদেক, আবুল হোসেন জাকারিয়া।
যুগ্ম সম্পাদক: ফয়জুল ইসলাম।
যুগ্ম কোষাধ্যক্ষ: বদরুল আলম জাবরুল।
সাংগঠনিক সম্পাদক: আবুল ফাত্তাহ মোহিত।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: শেখ সেলু লেলিন।
প্রেস ও প্রকাশনা সম্পাদক: শামীম খান।
সদস্যপদ সম্পাদক: ফজলুল হক।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুমান আল মনসুর।
ধর্ম সম্পাদক: এমদাদুর রহমান।
কার্যকরী পরিষদের সদস্যরা
মিসফা উদ্দিন রোফ, একলাসুর রহমান, মিনহাজুর রহমান, এহিয়া খান, আবু হেনা, শেখ নায়েম, শেখ নিজাম, তৈমুর খান, আবুল হাসনাত আজাদ সোহান, জিলুল খান, আবুল বশর কিবরিয়া, নওশের খান, জাহেদ খান ও শেখ ফেরদৌস।
সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এমদাদুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সাদেক আহমদ।
নবগঠিত কমিটির মাধ্যমে দীঘলবাকের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন, আর্থিক ভিত্তি সুদৃঢ়করণ এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রবাসীদের অভিজ্ঞতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দীঘলবাক উচ্চবিদ্যালয় ও কলেজের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।


