Home ইউকে বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে সভা

বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে সভা

365
0

বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের, ২০২১ সালের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে লন্ডনে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। ২নভেম্বর মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার বৃন্দ জানান, ২৪ অক্টোবর ৩১ টি পদের বিপরীতে ৩১ জনেরই নমিনেশন দাখিল করা হয় । এ নির্বাচন নিয়ে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকার কারণে আগামী ৫ডিসেম্বর নির্বাচন কমিশনের মাধ্যমে সংগঠনের এজিএম অনুষ্টানের পর নমিনেশন দাখিলকৃতদের বিজয়ী ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হাবিব রহমান ,ব্যারিস্টার মাসুদ চৌধুরী ও ফানু মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশান ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সাধারণ সম্পাদক শামীম আহমদ হেলাল, ট্রেজারার মইনুল হক , সাংগঠনিক সম্পাদক ডঃ আহমদ হোসেন, ‘নুরুল ইসলাম, আলতাফ হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ ইসলাম উদ্দিন, মাহতাব উদ্দিন, মাহমুদ হোসেন সেলিম, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর হোসেন, নাসিম আহমেদ চুনু ও আরো অনেকে। উল্লেখ্য, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের বিগত চৌদ্দ বছর থেকে নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠিত হলেও এবার এই প্রথমবারের মতো কোনো একক প্যানেলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি সার্বজনীন কমিটি গঠন করা হবে। – সংবাদ প্রেরক, একিউ চৌধুরী মুরাদ। লন্ডনবাংলা প্রেস ক্লাব।

পড়ুনঃ  যুক্তরাজ্যে বেড়েছে মসজিদে হামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here