Home সিলেট মৌলভীবাজারের প্রবীন আইনজীবি ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

মৌলভীবাজারের প্রবীন আইনজীবি ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

342
0

মৌলভীবাজারেরর প্রবীন আইনজীবি ও সাবেক নোটারি পাবলিক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট আর নেই ।তিনি আজ সকাল ৬টা ৪৫ মিনিটে মৌলভীবাজার শহরের লাইফ লাইন হাসপাতালে ইন্তেকাল করেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

আজ বিকাল ৩.৩০ মিনিটের সময় মৌলভীবাজার টাউন ইদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে । পরে কুইসার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে কুইসারের পারিবারিক গোরস্থান দাফন করা হবে ।

মৌলভীবাজার জেলা সদরের কুইসার সৈয়দ বাড়ী নিবাসী (বর্তমান সার্কিট হাউজ এলাকা টিবি হাসপাতাল সড়কস্থ কুইসার সৈয়দ বাড়ী ভবনের বাসিন্দা) মৌলভীবাজার বারের প্রবীন আইনজীবি ও সাবেক নোটারি পাবলিক, বিশিষ্ট গবেষক ,ইতিহাসবিদ ও লেখক, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম উপদেষ্টা সৈয়দ জয়নাল আবেদীনের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে ।

মরহুমের জানাজার নামাযে সবাইকে শরীক হওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে ।মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে ।

এখানে উল্লেখ্য -মরহুম সৈয়দ জয়নাল আবেদিন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরীর আপন ভাই ছিলেন ।তিনি মৌলভীবাজার শহরের বাসিন্দা বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক জাকেরীন ,ডাচ বাংলা ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ম্যানেজার সৈয়দ এহতেশাম আরেফিন ,সৈয়দ নওশের সালেহীনের পিতা ও মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরীর বড় মামা ।

মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক বাংলা পোষ্টের অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমান ,প্রবীন হিতৌষী সংঘের সিলেট জেলার সাধারন সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী ,বিশিষ্ট সাংবাদিক মকিছ মনসুর ,সাংবাদিক আজাদুর রহমান আজাদ ,সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ,অরগেনাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলার কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল তোফাজ্জল হোসেন চৌধুরী, কাউন্সিলার আবু তালহা চৌধুরী সহ অনেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।
সংবাদ পরিবেশক
মকিছ মনসুর

পড়ুনঃ  দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here