Home কমিউনিটি হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন আসলাম উদ্দিন

হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন আসলাম উদ্দিন

312
0

হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন লন্ডনের সাধারণ মানুষের প্রিয় মুখ ও একজন নিবেদিত প্রাণ আসলাম উদ্দিন।
১৬ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে জানাযার নামাজের মাধ্যমে হাজারো লন্ডনবাসী শেষ বিদায় জানালেন লন্ডনের সামাজিক রাজনৈতিক, এবং ইসলামিকঙ্গনের এক পরিচিত মুখ আসলাম উদ্দিনকে। মরহুমের সালাতুল জানাজার ঈমামতি করেন তার সুযোগ্য পুত্র হানিফ। জানাজা শেষে চিগউয়েল গার্ডেন অফ পিস কবরস্থানে দাফন করা হয়।সেখানে শত শত তার শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন কবরে এক মুঠ মাটি দেয়ার জন্য।

তিনি বিয়ানিবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মুল্লাগ্রামের মরহুম নুর উদ্দিনের বড় ছেলে। গত এক বছর যাবত মোটর নিউরন ডিজিজ (MNDs) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯,১৫ দিকে তিনি পূর্ব লন্ডনের বো এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। স্ত্রী সন্তান ছাড়া ও অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েলে লন্ডনের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তিনি সারাজীবন একজন দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করে গেছেন নিরলস ভাবে। বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আসলাম উদ্দিন। লন্ডনে ইসলামের প্রচার—প্রসার এবং অমুসলিমদের কাছে ইসলামের মহানবানী পৌছে দিতে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের মেম্বার ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার। নন মুসলিমদের জন্য দাওয়া প্রজেক্ট ইসলামিক এওয়ারনেস প্রজেক্ট এর ওয়ার্কার। এছাড়াও ইসলামিক ফোরাম ইউরোপ, ইয়াং মুসলিম অর্গানাইজেশন ইউকে, মসজিদ টিএইচ কা “কানেক্টিং কমিউনিটি” এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সম্প্রতি “ফ্রেন্ডস ফর লাইফ এআইডি” এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি
ছিলেন একজন দক্ষ সংগঠক এবং আকর্ষণীয় ও মনমুগ্ধকর নেতা, নীতি ও আদর্শের মাধ্যমে তৈরি করেছেন শত শত নেতাকর্মী।কোন পদ পদবী বা লোভ তাকে আকৃষ্ট করতে পারেনি।শরীরে অসুখ নিয়ে ও সংগঠনের যে কোন প্রোগামে থেকেছেন অগ্রনী ভুমিকায়। অসুখকে অড়ালে রেখে কাজ করেছেন একমাত্র আল্লাহর সন্টুস্টির জন্য। তার জীবনের বেশিরভাগ সময় ইসলামিক দাওয়াহ ও দাতব্য কাজে নিবেদিত ছিলেন।

পড়ুনঃ  বৃটেনের বাঙ্গালীদের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট “সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪” সম্পন্ন

আসলাম উদ্দিনের জানাযায় অংশ নেন তার নিজের সংগঠন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস ছাড়া ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। টাওয়ার হ্যামলেটে কাউন্সিলর পঞ্চাশের উর্ধে মসজিদের মুসল্লী, ইসলামিক সংগঠন সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক শ্রেণীপেশার মানুষ জানাযায় অংশ নেন। -বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here