Home বাংলাদেশ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা

232
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পাঁচ সদস্যের কমিশনের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের আমলেই এই নির্বাচন কমিশন গঠন করা হয়।

ইসি বলেন, ‘এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি ও অন্যান্য কমিশনাররা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য ইসি সচিবের কাছে হস্তান্তর করছি।’

সূত্র: ইউএনবি

পড়ুনঃ  ২৪ এর ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে নিহতদের তথ্য বিশ্লেষণ করে ‘এইচআরএসএস’ এর পর্যালোচনা প্রতিবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here