Home কমিউনিটি সাউন্ডটেক কেরাম ক্লাব ইউকে আয়োজিত সপ্তম ক্যারাম গোল্ড কাপ এর পুরস্কার বিতরণী...

সাউন্ডটেক কেরাম ক্লাব ইউকে আয়োজিত সপ্তম ক্যারাম গোল্ড কাপ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

261
0

সাউন্ডটেক কেরাম ক্লাব ইউকে আয়োজিত সপ্তম ক্যারাম গোল্ড কাপ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে  ৬ নভেম্বর  বুধবার ২০২৪। অনুষ্ঠানে বাংলাদেশ কেরাম সেন্টার  ও  ডাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার  সভাপতি জনাব নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও আব্দুর রহমান খান সুজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক স্পিকার জনাব আহবাব হোসেন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল ওয়াহিদ ,কাউন্সিলর আনামিয়া এবং প্রধান বক্তা জনাব সোনাহর আলী রিংকু উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে বক্তারা গোল্ড কাপ ২০২৪ এর আলোকে কিছু কথা বলেন

।গোল্ডকাপের দুই কান্ডারি জনাব রিঙ্কু ও সুজার প্রশংসা করেন ।কারণ তাদের মাধ্যমে এই গোল্ডকাপ শুরু হয়েছিল ২০১৮ সালে ।কেরেম প্রিয় এই দুই ব্যক্তি না হলে গোল্ডকাপ গোল্ডকাপ আয়োজন করা যেত না ।তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।যুক্তরাজ্যে এই দুজন কেরাম কে প্রতিষ্ঠিত করেছেন ।


গোল্ডকাপ কেরাম একটি আছে এবং এই একটিই থাকবে , মনে হয় না আর কেউ গোল্ডকাপ করতে পারবে বলে মনে হয় না ।
যুক্তরাজ্যে অনেক সংগঠন এবং অর্গানাইজার আছেন টুর্নামেন্ট আয়োজন করে থাকেন ।


এই সংগঠন ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠিত ,বর্তমানে কেরেমে খুব বেশি গ্রুপিং চলতেছে ,যা শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে ,এই গ্রুপিং এ মুষ্টিমে কয়েকজন জড়িত ,এই গ্রুপিং বন্ধ না হলে কেরাম অচিরেই নষ্ট হয়ে যাবে ।একটা চক্র গ্রুপিং করে খেলোয়াড়দের মাঝে সম্পর্কের ঘাটতি করছে ,যা মোটেও কাম্য নয় !


একমাত্র সাউন্ডটেক কেরাম ক্লাব
বড় বড় টুর্নামেন্ট আয়োজন করে আসছে ,ভবিষ্যতেও করবে ,মানুষের সেবায় নিয়োজিত ছিল ,আছে এবং থাকবে ।
আজকের খেলার বিজয়ী জনাব শাকিল ও কামরুল , দ্বিতীয় স্থান অর্জন করেন জনাব আরশ ও আনোয়ার ,তৃতীয় স্থান অর্জন করেন জনাব শাহ মুন্না ও মৃহিন ।
অতিথিরা তাদের নগদ অর্থ ও ট্রফি হাতে তুলে দেন ।

পড়ুনঃ  আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি


যারা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান খান সুজা ।।
প্রেস বিজ্ঞপ্তি ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here