Home কমিউনিটি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এরগ্ৰেজুয়েটস এডওয়ার্ড সিরিমনী সম্পন্ন।

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এরগ্ৰেজুয়েটস এডওয়ার্ড সিরিমনী সম্পন্ন।

278
0

ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন‍্যুতে গত ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ৫ম গ্ৰেজুয়েটস এডওয়ার্ড সিরিমনি। ট্রাস্টের সভাপতি মহিব উদ্দিনের স্বাগত বক্তব্য, সেক্রেটারি দিলোয়ার হুসেন ও ট্রাস্টী পারভেজ শাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ সংসদ সদস্য স্টীফেন টিম ও রূপা হক।

প্রেস্টিজিয়াস এ অনুষ্ঠান ছিল হাউজ ফুল, প্রায় ৩০০ লোকের প্রানবন্ত উপস্থিতি, মূহুর্মুহু হাততালি ও ড্রামের শব্দে সিরিমনী রূপ নেয় গর্বিত বাঙ্গালীর এক মিলন মেলায়। লন্ডন ছাড়া ও বিবিন্ন শহর থেকে বিবিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪৮ জন বৃটিশ-বাংলাদেশী যারা বৃটেনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ২০২৩/২৪ সনে গ্ৰেজুয়েশন ও মাস্টার্স করেছেন তাদের কে সম্মাননা প্রদান করা হয়। বৃটিশ বাংলাদেশী ছেলেমেয়েদের বিরল কৃতিত্বে কমিউনিটির এমন স্বীকৃতিতে আনন্দে অশ্রুসিক্ত হন অনেক অভিভাবক।

অনুষ্ঠানে নতুন ২৫ জন ট্রাস্টী ও ৪২ জন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রায় ৩৫ জন স্পনসরদের সম্মাননা ট্রফি প্রদান করে ভবিষ্যতে তাদের সাপোর্ট প্রত্যাশা করা হয়।

পড়ুনঃ  লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট রোববার, সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here