Home কমিউনিটি চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর ফুলেল শুভেচ্ছা।

চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর ফুলেল শুভেচ্ছা।

257
0

কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় সোমবার (১৬ডিসেম্বর) চ্যানেল এস’র নিজস্ব ভবনে। কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও কমিউনিটির সর্বস্থরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একই সঙ্গে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস পালন করেছে।

সোমবার চ্যানেল এস দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করেছে। সন্ধ্যা ৭টা থেকে লাইভ অনুষ্ঠানে কমিউনিটির শতাধিক সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করে চ্যানেল এস কে। এসময় গ্লোবাল জালালাবাদ এর পক্ষে সভাপতি মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা ড, আলাউদ্দিন, সহসভাপতি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, নির্বাহী সদস্য আলাউদ্দিন গং ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে রাত ৮টায় কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলীল, ভাইস চেয়ারম্যান আব্দুল হক, সিইও তাজ চৌধুরী, হেড অফ নিউজ মিলটন রহমান, নিউজ ইনচার্জ রুপি আমীন, সিনিয়র নিউজ প্রেজেন্টার ড.জাকি রেজওয়ানা আনোয়ার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ এমপি পল স্কালি, ব্যারোসে পলা মঞ্জিলা উদ্দিন, সাবেক এমপি কেইথ বেস্ট, ডেপুটি লেফটেন্যান্ট ড.মোহাম্মদ সাখাওত হোসাইন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি মৌমিতা জিনাত টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র মায়ূম মিয়া তালুকদার, হ্যারো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজন।

পড়ুনঃ  যুক্তরাজ্য প্রবাসী মোঃ দিলওয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here