Home কমিউনিটি জাস্টিস ফর জুলাই ইউকে’র আয়োজনে প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান

জাস্টিস ফর জুলাই ইউকে’র আয়োজনে প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান

188
0

জাস্টিস ফর জুলাই ইউকে’র আয়োজনে প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান ও প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সে জন্য ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।
তিনি আরো বলেন জুলাই বিপ্লবে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা ও মননের মাধ্যমে জুলাই বিপ্লবের কমিটমেন্ট রক্ষা করতে হবে। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতাসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তিনি বলেন, গত ১৫ বছরে ৭শ’র বেশি মানুষকে গুম করেছে ফ্যাসিস্ট সরকার। বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের কেয়ার হাউসের হল রুমে ২০২৪ সালের জুলাই-আগষ্টের বিপ্লবকে সমুন্নত রেখে, শহীদ-আহতদের মর্যাদা ও অধিকার প্রতিষ্টার লক্ষে জাস্টিস ফর জুলাই ইউকে Justice For July UK এর উদ্যোগে আয়োজন করা হয় “৩৬ জুলাইয়ের যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান ও প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা”।

সংগঠনের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আমিন উদ্দিন এর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি, শাহজালাল জামেয়া পাঠানটুলার সাবেক মেধাবী ছাত্রনেতা আবু তালহা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব ইমাম আজমল মসরুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা ব্যারিস্টার মো: নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি এক্টিভিস্ট মাহফুজ নাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ব্যারিস্টার বদরে আলম দিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ সলিডারিটি ক্যাম্পেইনের সভাপতি আবু সালেহ এহিয়া, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও সামুদা মুসলিম কমিউনিটি সেন্টারের খতিব মঞ্জুর আহমেদ, সাবেক ছাত্র নেতা আব্দুল আলী, ইকবাল আহমেদ, আর্কিটেক্ট মুর্শেদ আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পড়ুনঃ  লন্ডনে বাংলাদেশ সেন্টারের সভায় বিশৃঙ্খলা, পুলিশ তলব।

এছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতি অনুষ্টানটিকে সাফল্যমণ্ডিত করে তুলে। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল আলম গোলাপ, সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ, জাতীয় নাগরিক কমিটির ইন্টারনেশনাল ডায়াসপোরা মেম্বার জনাব ব্যারিস্টার মো: নুরুল হুদা, জুনেদ, কাউন্সিলর জনাব কবির হোসেন, বিশিষ্ট সাংবাদিক হাসনাত চৌধুরী, ডাক্তার আলবাব চৌধুরী, ডাক্তার জায়েদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ব্রাইট ফিউচার কর্পোরেশন এর CEO মোহাম্মদ আব্দুল মুহিত, ফ্রিম্যন অব দ্যা সিটি খেতাব প্রাপ্ত কমিউনিটি এক্টিভিস্ট মুহি মিকদাদ, ও আরো বিশিষ্টজন।

অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি “৩৬ জুলাইঃ বিপ্লবের ঢেউ দেশ থেকে বিশ্বমঞ্চে” প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সংবর্ধিত মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here