Home কমিউনিটি গ্লোবাল জালালাবাদ সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল লন্ডনে

গ্লোবাল জালালাবাদ সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল লন্ডনে

214
0

বহির্বিশ্বে বৃহত্তর সিলেটবাসীর সর্ব বৃহৎ সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী ময়নুল হক চৌধুরী হেলাল, সাংগঠনিক সফরে আজ (২৩শে মে) শুক্রবার সকাল ৮টার সময় সদূর আমেরিকা থেকে লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রো অবতরণ করেন। এসময় লন্ডনের হিথ্রো বিমান বন্দরে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুহিবুর রহমান মুহিব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক, সাংগঠনিক সম্পাদক মিজানুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও বাৎসরিক উৎসব বৃহত্তর সিলেটবাসীর সর্ব বৃহৎ মিলন মেলা আন্তর্জাতিক জালালাবাদ উৎসব এর প্রস্তুতি গ্রহণ করতে এই সফর। পর্টুগাল, স্পেন ও ইউ কে সহ ইউরোপের বিভিন্ন দেশে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও লন্ডনে অবস্থানরত গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মত বিনিময় করবেন।
এখানে উল্লেখ ইতিমধ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত সেপ্টেম্বর মাসে প্যারিস এর মাক্স দখমী হল রুমে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস ২০২৪ সফল ভাবে অনুস্টিত হয়েছে। এবারের উৎসবকে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

পড়ুনঃ  কমিউনিটিতে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেলো গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here