Home কমিউনিটি সমাজসেবায় সম্মাননা পাওয়ায় শেখ ফারুকে গ্লোবাল জালালাবাদের অভিনন্দন

সমাজসেবায় সম্মাননা পাওয়ায় শেখ ফারুকে গ্লোবাল জালালাবাদের অভিনন্দন

145
0

বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ফারুক আহমদ সমাজ সেবায় সম্মাননা পাওয়ায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। শনিবার (৩১ মে) পূর্ব লন্ডনে একটি অভিজাত হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা। উক্ত অনুস্টানে সভাপতিত্ব করতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এবং পরিচালনা করেন আমেরিকা থেকে আগত সংগঠনের জেনারেল সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল। অনুস্টানে আরো উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দিন, সাবেক স্পিকার আহবাব হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলিউদ্দিন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক, সাংগঠনিক সম্পাদক মিজানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শাব্বির আহমদ সহ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

এখানে উল্লেখ সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে, লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরী সমাজসেবা, শিক্ষা ও সম্প্রদায় উন্নয়নে অনন্য অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করেন।
শেখ ফারুক জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশ ও প্রবাসে মানবকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, দরিদ্রদের সহায়তা এবং স্থানীয় উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড় পাড়া ইউনিয়নের আউদত গ্রামের শেখ পরিবারের এই গর্বিত সন্তান তাঁর কাজের মাধ্যমে পুরো অঞ্চলের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর নিষ্ঠা ও দূরদর্শিতা যুব প্রজন্মকে দেশ ও সমাজের সেবায় উদ্বুদ্ধ করছে।

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ বলেন সমাজসেবা, শিক্ষা ও সম্প্রদায় উন্নয়নে অনন্য অবদানের জন্য শেখ ফারুক আহমদ কে সম্মাননা প্রদান করা হয়েছে—এটি তাঁর কর্মময় জীবনের একটি সার্থক স্বীকৃতি। শুধু একজন সফল ব্যবসায়ী বা সিলেট হোটেল পলাশের পরিচালক হিসেবেই নন, একজন নিবেদিত সমাজসেবক, শিক্ষানুরাগী এবং সম্প্রদায়ের সংগঠক হিসেবেও তিনি প্রশংসার দাবিদার।

পড়ুনঃ  আওয়ামীলীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট, এটা প্রতিষ্ঠিত সত্য-ডা. শফিকুর রহমান

বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here