Home কমিউনিটি লন্ডনের বিশিষ্ট ব‍্যবসায়ী হারুন মিয়াসিআইপি নির্বাচিত : বিভিন্ন মহলের অভিনন্দন

লন্ডনের বিশিষ্ট ব‍্যবসায়ী হারুন মিয়াসিআইপি নির্বাচিত : বিভিন্ন মহলের অভিনন্দন

84
0

লন্ডন, ৪ জুন ২০২৫: শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ডাইরেক্টর, লন্ডনের বিশিষ্ট ব‍্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব হারুন মিয়া সিআইপি (কমার্শিয়ালী ইম্পর্টেন্ট পার্সন) নির্বাচিত হয়েছেন । বাংলাদেশে বৈধ চ‍্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারি এনআরবি বাংলাদেশি ক‍্যাটাগরিতে বাংলাদেশ সরকারের প্রবাসী কল‍্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের জন‍্য হারুন মিয়াকে সিআইপি নির্বাচিত করে ।
গত ২৯ মে সরকারের এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয় । তিনি সিআইপি’র মেয়াদকালীন সময়ে সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, জনাব হারুন মিয়া কুশিয়ারা ফান্যান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ট্রাভেলস ইউকে ও কুশিয়ারা ট্রাভেলস বাংলাদেশ-এর ম‍্যানেজিং ডিরেক্টর । এছাড়াও তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, কুশিয়ারা ক‍্যাশ এন্ড কারি, বাংলা ফ্রোজেন ফুড লিমিটেড, ঢাকার প্রিতম হোটেল, উইন্ডসর হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড, সিলডন হাসপাতাল, ইউকেবিসিআই’র অন‍্যতম ডিরেক্টর ও বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য এবং গোলাপগঞ্জের আল এমদাদ ডিগ্রী কলেজ ট্রাস্ট ইউকের চেয়ারম্যান । তাঁর দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামে।
ব্যক্তিগত জীবনে দুই ছেলে দুই মেয়ের জনক হারুন মিয়া সপরিবারে টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন।
এদিকে জনাব হারুন মিয়া বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে ।এই সম্মাননা লাভ প্রবাসীদেরকে বৈধপথে দেশে অর্থ প্রেরণে উদ্ধুদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেছেন কমিউনিটির বিশিষ্টজন ।

পড়ুনঃ  ইস্টহ্যান্ডস ইয়ুথ সামার ট্রিপ ২০২৫ সফলভাবে সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here