Home Uncategorised জানুয়ারি-জুন ২০২৫: সাইবার সহিংসতার উদ্বেগজনক চিত্র প্রকাশ, দ্রুত পদক্ষেপের আহ্বান সিএসডব্লিউসি’র

জানুয়ারি-জুন ২০২৫: সাইবার সহিংসতার উদ্বেগজনক চিত্র প্রকাশ, দ্রুত পদক্ষেপের আহ্বান সিএসডব্লিউসি’র

82
0

ঢাকা, ৮ জুলাই ২০২৫:
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে সাইবার ও লিঙ্গভিত্তিক সহিংসতার ২৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। আজ এক বিবৃতিতে ‘সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (CSWC)’ প্ল্যাটফর্ম জানায়, এই ঘটনাগুলোর মধ্যে ব্ল্যাকমেইল, ধর্ষণের ভিডিও ছড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া নগ্ন ছবি তৈরি ও তা অনলাইনে ছড়ানোর মতো অপরাধ অন্যতম।

প্রতিবেদন অনুযায়ী, সর্বাধিক ঘটনা ঘটেছে মার্চ ও এপ্রিল মাসে, যা মোট ঘটনার ৬৫ শতাংশ। সবচেয়ে বেশি ১৩টি ঘটনা রাজধানী ঢাকা থেকে এসেছে। ভুক্তভোগীদের মধ্যে ৭৬ শতাংশ নারী এবং ২১ শতাংশ অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশু।

সিএসডব্লিউসি জানায়, অধিকাংশ ঘটনায় একাধিক ধরণের অপরাধ সংঘটিত হয়েছে। বিশেষ উদ্বেগের বিষয়, কিছু ঘটনায় আট থেকে বারো বছর বয়সী শিশুরাও টার্গেট হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ডিজিটাল নিরাপত্তা এখন নারীদের জন্য বিলাসিতা নয়, এটি একটি জরুরি অধিকার।” সাইবার সহিংসতা রোধে তারা সরকারের পাশাপাশি প্রযুক্তি প্ল্যাটফর্ম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ দাবি করে।

পড়ুনঃ  Announcing a specification for PHP

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here