Home কমিউনিটি ব্রিটেনে গোলাপগজ্ঞের মেয়ে নিকিতা’র ডিগ্রি অর্জন

ব্রিটেনে গোলাপগজ্ঞের মেয়ে নিকিতা’র ডিগ্রি অর্জন

175
0

গোলাপগজ্ঞের কৃতি সন্তান নিকিতা জারা আবেদীন গত ২১ জুলাই সোমবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীর ডিগ্রি অর্জন করেছেন, সে GCSE তে 13 A** এবং A লেভেলেও
4 A** অর্জন করেছিল। ইতিমধ্যে সে
JP Morgan-এ কাজ শুরু করেছেন, মেধাবী ছাত্রী নিকিতা’র অসাধারণ কৃতিত্ব দেখে গত বছর ডিগ্রি শেষ করার আগেই JP Morgan তাকে চাকরির প্রস্তাব দিয়েছিল।

বিব্রিটেনে জন্মগ্রহণকারী নিকিতা জারা আবেদীন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ীর ইউনিয়নের হিলালপুর গ্রামের ব্রিটেন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও টাওয়ার হ্যামলেটেস ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাহেরুল আবেদীন (বাবুল )ও বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসমিন আবেদীন এর কন্যা। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সে বাবা-মায়ের কনিষ্ঠ সন্তান। নিকিতা জারা আবেদীন তার এই সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকার অসামান্য অবদান রয়েছে বলে জানান। সে ভবিষ্যতে আরো উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য দেশবাসী ও প্রবাসীদের দোয়া কামনা করেছেন।

নিকিতা জারা আবেদীন এর এই অর্জনে হিলালপুর গ্রামবাসীর পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন।

পড়ুনঃ  ফার-রাইট ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লন্ডনে জাতীয় বিক্ষোভ শনিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here