Home কমিউনিটি এডভোকেট কবির আহমদ বাবর স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার এল বি ২৪ এর...

এডভোকেট কবির আহমদ বাবর স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার এল বি ২৪ এর অভিনন্দন ও শুভেচ্ছা

201
0

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, অসংখ্য কীর্তিমান পুরুষের মাধ্যমিক শিক্ষার সূতিকাগার, আত্হারিয়া হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট কবির আহমদ বাবর কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন এল বি ২৪ এর ম্যানেজিং এডিটর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল,
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক ক্যারল বলেন
আমার বাল্যবন্ধু এডভোকেট কবির আহমদ বাবর আমাদের শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত স্বপ্নের বিদ্যাপীঠের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার খবরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর যোগ্য নেতৃত্ব, বিচক্ষণতা ও অভিজ্ঞতা শিক্ষার পরিবেশ উন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

এটি নিঃসন্দেহে একটি গর্বের ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্ব স্কুলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে — এটাই সকলের প্রত্যাশা।

এডভোকেট কবির আহমদ বাবর আমার বাল্যবন্ধু ও সহপাঠী। একসাথে বড়ো হয়েছি, বাবর স্কুল জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন,
বাল্যকাল থেকেই শিক্ষা জীবনে অনেক সফলতা অর্জন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় প্রথম ট্যালেন্টফুল বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটিকে আলোকিত করেন। তাঁর সাথে জীবনের অনেক স্মরণীয় স্মৃতি জড়িত। তিনি যেমন মেধাবী, তেমন স্মার্ট ও আন্তরিক ছিলেন। সমাজের উন্নয়নের ক্ষেত্রে নিজের এলাকায় অনেক সুনাম অর্জন করেছেন। সিলেটের সুপরিচিত গুণীজন। তিনি একাধারে সিলেট আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সিলেট কর আইনজীবী সমিতির সদস্য এবং বাংলাদেশ হাইকোর্ট বারের একজন গর্বিত সদস্য। সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অনেক গুণে গুণান্বিত আমার এই প্রিয় বন্ধু এডভোকেট কবির আহমদ বাবর অত্রাঞ্চলের প্রাচীনতম বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অত্র এলাকায় শিক্ষার আরও মানোন্নয়ন হবে বলে আমি আশাবাদী।

পড়ুনঃ  ১৪ সেপ্টেম্বর ইস্ট হ্যান্ডস ইণ্টারন্যাশনাল চ্যারিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

আবারও অভিনন্দন ও শুভকামনা জানাই তাঁর আগামী পথচলার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here