লন্ডন, যুক্তরাজ্য: প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় নিবেদিত সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর শীর্ষ নেতৃবৃন্দ সম্প্রতি লন্ডনে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ডঃ আব্দুল মোবিন ও জালালাবাদ এসেসিয়েশন ঢাকার বর্তমান সহ সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব সৈয়দ জগলুল পাশার সাথে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ লন্ডনে অনুষ্টিত হয়। ১৩ই আগষ্ট বুধবার ২০২৫ পূর্ব লন্ডনের রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে অনুস্টিত সভায় সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, এ সময় আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, বিশিষ্ট সাংবাদিক মাহবুব রহমান, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সহ সভাপতি অলি উদ্দিন শামিম, ট্রেজারার রফিক হায়দার, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, সাংগঠনিক সম্পাদক মিজানুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাব্বির আহমেদ, মিসেস মোবিন প্রমুখ।
তাঁরা সংগঠনের চলমান কার্যক্রম, প্রবাসী তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো, শিক্ষা সহায়তা কার্যক্রম এবং সিলেট অঞ্চলের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
প্রবাসী বাংলাদেশি সমাজে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে বলেন— “আমাদের নতুন প্রজন্মকে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, যাতে তারা নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকতে পারে।”
অতিথিবৃন্দ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






