Home বাংলাদেশ রংপুরে ভ্যানচোর সন্দেহে দুই নিরপরাধকে গণপিটুনি: মানবাধিকার সংগঠনের তীব্র নিন্দা

রংপুরে ভ্যানচোর সন্দেহে দুই নিরপরাধকে গণপিটুনি: মানবাধিকার সংগঠনের তীব্র নিন্দা

111
0


স্টাফ রিপোর্টার
১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার

রংপুর জেলার তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে দুই নিরপরাধ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। নিহতরা হলেন রুপলাল দাস (৪০) ও প্রতিবন্ধী ভ্যানচালক প্রদীপ লাল (৩৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থলে হাতজোড় করে প্রাণভিক্ষা চাইলেও উত্তেজিত জনতা কোনো কথা শোনেনি। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও উদ্ধার কার্যক্রমে বিলম্ব হওয়ায় প্রাণহানি ঘটে।

এক প্রেস বিবৃতিতে এইচআরএসএস ঘটনাটিকে “মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য এক গুরুতর হুমকি” বলে উল্লেখ করে জানায়—

  • কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
  • জীবিত অবস্থায় ভিকটিমদের দেখেও তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় পুলিশ দায়িত্বে অবহেলা করেছে।
  • জনতার হাতে নিরপরাধ মানুষ নিহত হওয়া সামাজিক ব্যর্থতার প্রমাণ।

সংগঠনের দাবিসমূহ
১. ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
২. গণপিটুনিতে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বিশেষ আইনশৃঙ্খলা উদ্যোগ নিতে হবে।
৪. প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার প্রবণতা রোধে জাতীয় প্রচারণা চালাতে হবে।
৫. নিহত পরিবারের নিরাপত্তা ও আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এইচআরএসএস-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে অন্তত ১৭৩টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৭৯ জন নিহত এবং ১৫৮ জন আহত হয়েছেন। সংগঠনটি সতর্ক করে বলেছে, “বিচারহীনতা ও আইন প্রয়োগে অবহেলা অব্যাহত থাকলে এমন নৃশংসতা আবারও ঘটবে।”

পড়ুনঃ  বিশ্বনাথ সাংবাদিক ফোরাম এর কমিটি পূণর্গঠন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here