Home বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার এইচআরএসএসের নিন্দা ও...

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার এইচআরএসএসের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

168
0

রাজধানীর কাকরাইল বিজয়নগরে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনীর হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। নুরুল হক নুর এখন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ-তে ভর্তি এবং তার জীবন আশংকামুক্ত নয়। এই ঘটনায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদে নিশ্চিত করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর কিছু সদস্যদের দ্বারা প্রকাশ্য দিবালোকে হামলা চালানো রাষ্ট্রের দায়িত্ববোধ, মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসনের প্রতি গুরুতর হুমকি।
আমরা মনে করি—
• রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।
• শান্তিপূর্ণ সমাবেশে লাঠিচার্জ ও সহিংসতা রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চাকে ভঙ্গুর করছে।
• আহতদের জীবন এখন হুমকির মুখে, যা গভীর উদ্বেগজনক।
এইচআরএসএস-এর দাবিসমূহ:
১. আহত নুরুল হক নুরসহ সকল আহতের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা।
২. পুলিশ ও সেনা সদস্যদের এ হামলার ঘটনা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে দায়ীদের বিচারের আওতায় আনা।
৩. ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৪. রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের শত্রু নয়, বরং নিরাপত্তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালনে বাধ্য করা।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) স্পষ্টভাবে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় বাহিনীর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সহিংসতার মাধ্যমে রাজনৈতিক বিরোধ মেটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাই।

প্রেস বিবৃতি

পড়ুনঃ  দখলদারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ছাত্রজনতা: ভিপি নুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here