Home ইউকে বৃটিশ প্রধানমন্ত্রীকে ইস্ট লন্ডন মসজিদের চিঠি : লন্ডনে ডানপন্থীদের ইসলাম ও ইমিগ্রেশন বিরোধী...

বৃটিশ প্রধানমন্ত্রীকে ইস্ট লন্ডন মসজিদের চিঠি : লন্ডনে ডানপন্থীদের ইসলাম ও ইমিগ্রেশন বিরোধী সমাবেশের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

136
0

লন্ডন, ২৫ সেপ্টেম্বর ২০২৫: গত ১৩ সেপ্টেম্বর শনিবার সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত “ইউনাইট দ্য কিংডম” র‌্যালি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে মসজিদ কর্তৃপক্ষ এই উদ্বেগ প্রকাশ করেন।


ইস্ট লন্ডন মসজিদ তাদের চিঠিতে সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় নিন্দা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ কথা স্পষ্ট করেছে যে, শুধু কথায় হবে না—কাজও দেখতে চায় জনগণ। তারা সহিংসতায় উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সব কমিউনিটির জন্য সমান পুলিশি আচরণ এবং ডানপন্থীদের চরমপন্থা মোকাবিলায় সরকারকে শক্তিশালী কৌশল গ্রহণের দাবি জানান । যুক্তরাজ্যে যাতে সংখ্যালঘু কমিউনিটি সুরক্ষিত থাকে এবং সর্বস্তরের মানুষ ভয়-ভীতির উর্ধে ওঠে নিরাপদে জীবনযাপন করতে পারে-এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।


ইস্ট লন্ডন মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নিন্দা জ্ঞাপনকে স্বাগত জানাই, তবে এখন আমাদের কমিউনিটি সরকারের বাস্তবমুখী পদক্ষেপ দেখতে চায় । বৃটেন কাউকে ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার উসকানি দেওয়ার লাইসেন্স দিতে পারেনা । সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, যাতে সব কমিউনিটি নিরাপদ থাকে এবং ক্রমবর্ধমান ডানপন্থী চরমপন্থা মোকাবিলা করা যায়।’


উল্লেখ্য, ‘ইউনাইট দ্য কিংডম’ র‌্যালিতে বারবার মুসলমান, ইসলাম ও অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয় । বক্তারা তথাকথিত “গ্রেট রিপ্লেসমেন্ট” এর নামে উসকানিমূলক ধারণা তুলে ধরে অভিবাসনকে আগ্রাসন ও সমস্যা বলে উল্লেখ করেন । আরও উদ্বেগজনক বিষয় হলো, র‌্যালিতে ‘ইসলাম ধর্মকে নির্মূল করা’ মসজিদে উপাসনা ও খ্রিষ্টিয়ান ধর্ম ছাড়া অন্য ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এই সমাবেশে বিদেশি উগ্রপন্থী ব্যক্তিরাও অংশ নেন এবং ইসলাম ও মুসলমানদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।

পড়ুনঃ  তালাকের আইন পরিবর্তনের আগে ব্রিটেন বিয়ে বিচ্ছেদের হিড়িক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here