Home কমিউনিটি নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ওয়ারিংটন বারা কাউন্সিলে পিতা মেয়র ও কন্যা কাউন্সিলর নির্বাচিত...

নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ওয়ারিংটন বারা কাউন্সিলে পিতা মেয়র ও কন্যা কাউন্সিলর নির্বাচিত হওয়ায় লন্ডনে এলাকাবাসীর সংবর্ধনা

159
0

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা-খাসার কৃতি সন্তান কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ওয়ারিংটন বারা কাউন্সিলের লেবার মেয়র ও তাঁর কন্যা সলিসিটর লিয়া হোসেন একই বারার লেবার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে রবিবার ( ২৮ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ ও কোষাধ্যক্ষ আকতার হোসেন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ মোঃ সেলিম উদ্দিন , বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ নজরুল ইসলাম, কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা অধ‍্যাপক আব্দুল মালিক, গোলাব শাহ সমিতি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক এনায়েত সরওয়ার, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর, বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, নারী সংগঠক মরিয়ম ইসলাম, তরুণ রাজনীতিবিদ আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ, সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ,বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক আকবর হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সেলিম, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট
ইউকে’র সভাপতি কাউন্সিলর কবির মাহমুদ, বাংলাদেশ সেন্টার লন্ডনের ভাইস চেয়ারম্যান শাহেদ আহমদ, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন, বর্তমান সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কমিউনিটি এক্টিভিস্ট আলাউদ্দিন আহমদ।এছাড়াও কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি আনোয়ার আহমদ মুরাদ, সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে হাজী সোলেমান আহমদ ,মোঃ এনাম উদ্দিন ও আলী বেবুল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পড়ুনঃ  আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতির সাথে ইউকে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রিটিশ মূলধারার রাজনীতিতে মেয়র ও কাউন্সিলর হিসেবে পিতা ও কন্যার এ সাফল্য ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির জন‍্য খুবই আনন্দ ও গর্বের বিষয়। আরো সফলতার উচ্চ শিখরে উঠে এ দেশের রাজনীতিতে ভূমিকা রেখে ব্রিটিশ-বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করবেন এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ও কাউন্সিলর লিয়া হোসেনকে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে লন্ডনে সফররত ৮০’র দশকের বিয়ানীবাজার সরকারি কলেজের বিশিষ্ট ছাত্রনেতা, কানাডা প্রবাসী কবি ও লেখক আব্দুল হাসিবকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যদিও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ট্রাস্টের সাবেক সভাপতি হাফিজ নাজিম উদ্দিন।
সংবর্ধনা ও নৈশভোজে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here