Home কমিউনিটি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

151
0

মৌলভীবাজার, ১৪ অক্টোবর ২০২৫:
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সম্মানিত সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক শাহ আব্দুল ওদুদ,
সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সল,
বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী,
এবং বিশিষ্ট লেখক ও গবেষক বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, প্রবাসী ও স্থানীয়দের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • প্রেস বিজ্ঞপ্তি
পড়ুনঃ  ইস্ট লন্ডন মসজিদের ব্যতিক্রমী আয়োজন : যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here