Home কমিউনিটি মানুষ ঐক্যবদ্ধ ইসলামী বাক্সে ভোট দিতে প্রবল আগ্রহী : ড. আহমদ আব্দুল...

মানুষ ঐক্যবদ্ধ ইসলামী বাক্সে ভোট দিতে প্রবল আগ্রহী : ড. আহমদ আব্দুল কাদের

187
0

বিশিষ্ট রাজনীতিবিদ লেখক ও গবেষক ড. আহমদ আব্দুল কাদের বাংলাদেশের জনআকাঙ্ক্ষা তুলে ধরে বলেছেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী বাক্সে ভোট প্রদানের জন্য দেশের মানুষের প্রবল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। সাধারণ মানুষ ইসলামী দল সমূহকে এক ধরণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তারা বলছেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি- আপনারা এক হয়ে আসেন, এবার আমরা আপনাদের দিয়ে দেখি।

বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশি উলামা-মাশায়েখ ইউকে’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উলামা-মাশায়েখ ইউকের সভাপতি ও ইষ্ট লন্ডন মসজিদের খতীব শায়েখ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উলামা-মাশায়েখ ইউকের সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় লন্ডনের সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের সেমিনার হলে অনুষ্ঠিত সমাবেশে
অনেক ইসলামী ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজন অংশ গ্রহন করেন।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের সাবেক আমীর হাফিজ শায়েখ আবু সাঈদ, উলামা-মাশায়েখ ইউকের সাবেক সভাপতি শায়েখ মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের সাবেক আমীর শায়খ এ কে মাওদুদ হাসান, মাজাহিরুল উলুম মাইল এন্ডের প্রিন্সিপাল ও উলামা-মাশায়েখ ইউকের সহসভাপতি হাফিজ শায়েখ ইমদাদুর রাহমান মাদানী, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে আবু তাহের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার নজির আহমদ, দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক সাঈদ চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বদরুজ্জামান বাবুল, খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ, শায়খ মুমিনুল ইসলাম ফারুকী, শায়েখ আব্দুল কাদির, খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী, ড. আহযাবুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সেক্রেটারি মাওলানা মিসবাহুজ্জামান হেলালী, শায়খ এ বি মোহাম্মাদ হাসান, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আনিসুর রহমান, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা ফুজায়েল আহমদ নজমুল, ইসবাহ উদ্দিন কামরুল, কামরুল হাসান প্রমুখ।

পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

ড. আহমদ আব্দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আলেম ও সুধীজনের অভিমত শুনেন এবং প্রশ্নোত্তরে নবগঠিত ৮দলীয় ঐক্যের বিভিন্ন দিক বর্ণনা দিয়ে বলেন, শতভাগ না হলেও অন্তত ৮০ ভাগ সফলতার ব্যাপারে তারা দৃঢ় আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here