আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ মানবতা বিরোধী অপরাধের মামলায় দন্ডপাপ্ত সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে গত সোমবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টের হলে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল বুরহান উদ্দিনের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের জামাত মনোনীত প্রার্থী ও আমারদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক অলি উল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার সাবেক ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সেক্রেটারী খান জামাল, কেন্দ্রীয় প্রবাসী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন ও ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সিনিয়র সহসভাপতি আবুল মনসুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মাহবুব আলী খানসূর, সেক্রেটারী নওশিন মুস্তারী মিয়া সাহেব, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, হাসান আল জাবেদ, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সহ-সভাপতি সিরাজুম মনির, মোহাম্মদ ইকবাল হোসেন, এস. এম. রেজাউল করিম,
ইকুয়াল রাইট ইন্টারন্যাশনালের সহসভাপতি হাসনাত আল হাবীব, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ সাংগঠনিক সম্পাদক নাজমুন নেছা দ্বীনা, ছমির উদ্দিন, রেজাউল করিম রাব্বি, মোঃ সানাউর রহমান চৌধুরী, অলিদ আহমেদ খান, খায়রুজ্জামান রাব্বি,তারেকুল ইসলাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের অর্থ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, রুবেল আহমদ, রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দন্ডপাপ্ত পলাতক আসামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার সাজা কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





