Home কমিউনিটি বিবিসিসিআই-এর জাঁকজমকপূর্ণ এজিএম সম্পন্নসংবিধান সংশোধন ও রিজিয়নভিত্তিক সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

বিবিসিসিআই-এর জাঁকজমকপূর্ণ এজিএম সম্পন্নসংবিধান সংশোধন ও রিজিয়নভিত্তিক সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

237
0

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার ৩ ডিসেম্বর লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়েছে। ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদীর সঞ্চালনায় এবং সংগঠনের প্রেসিডেন্ট জনাব রফিক হায়দারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ওয়াহীদ সিরাজী।

এজিএম-এ বিবিসিসিআই-এর ডিরেক্টর, লাইফ মেম্বার, সাধারণ সদস্যসহ বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সংগঠনের সংবিধান সংশোধন প্রস্তাব পাস হয়। পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং লাইফ মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা

বিবিসিসিআই লন্ডন রিজিয়ন
• প্রেসিডেন্ট: মি. মনির আহমেদ
• সেক্রেটারি: তোফাজ্জল হোসেন আলম

বিবিসিসিআই ইস্ট অফ ইংল্যান্ড রিজিয়ন
• প্রেসিডেন্ট: ড. শাহানুর খান
• সেক্রেটারি: মুহাম্মদ আলী মজনু

বিবিসিসিআই ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়ন
• প্রেসিডেন্ট: প্রফেসর ড. রইস আলী
• সেক্রেটারি: মো. নেওয়াজ আলী

বিবিসিসিআই ইয়ুথ ফোরাম
• প্রেসিডেন্ট: মো. রাসেল হোসাইন
• সেক্রেটারি: মুস্তাক নাদিম সানি

মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় এজিএম-এর মূল কার্যক্রম শুরু হয়। ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিগত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। এরপর ফাইন্যান্স ডিরেক্টর জনাব হেলাল খান আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব, প্রকল্পভিত্তিক ব্যয় এবং আগামীর আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি, ডিরেক্টরসহ বিভিন্ন জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন—
প্রফেসর শাহগীর বখত ফারুক, বশীর আহমেদ BEM, সাইদুর রহমান রেনু, আহমেদুস সামাদ চৌধুরী JP, মুহাইমিন মিয়া, আবদুল হামিদ চৌধুরী, মোহিব চৌধুরী, আবুল হায়াত নুরুজ্জামান, আতাউর রহমান কুটি, মঈন উদ্দিন, মিসবাহ চৌধুরী, আবদুল মুমিন, কাউন্সিলর জাহাঙ্গির হক, আলি জাকারিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওয়াসে চৌধুরী ও হাফসা ইসলাম প্রমুখ।

পড়ুনঃ  বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত।

এছাড়া বিবিসিসিআই ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ—হাসনাত চৌধুরী, খন্দকার হোসাইন আহমেদ ইমন, ওয়ারকান হাসান, মো. তওফিকুল আলম, ইফতেখার আহমেদ সিদ্দিকী, আকমল রনি—সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিবিসিসিআই বাংলাদেশি-ব্রিটিশ ব্যবসায়ীদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সবশেষে সভাপতি জনাব রফিক হায়দার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এজিএম-এর সমাপ্তি ঘোষণা করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here