Home কমিউনিটি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার...

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার পেলেন

80
0

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড—এই দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। ১২ ডিসেম্বর ২০২৫ লন্ডনে অনুষ্ঠিত পাসিং-আউট অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন Her Royal Highness Princess Anne।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। ৪০টি দেশের প্রায় ২০০ ক্যাডেটের মধ্য থেকে নির্বাচিত হয়ে অফিসার ক্যাডেট রিফাত অসাধারণ নিষ্ঠা, শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৮৯ বিএমএ লং কোর্সের গর্বিত সদস্য অফিসার ক্যাডেট রিফাতের এই অর্জন শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র জাতির জন্য এক বিরল সম্মান। তার এ কৃতিত্ব প্রমাণ করে যে বাংলাদেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সর্বোচ্চ মানের কর্মকর্তা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম।

বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাতকে এই অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ হাইকমিশন, লন্ডন -এর তরফ থেকে আন্তরিক অভিনন্দন। তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশি ক্যাডেটদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান উৎকর্ষের সুনাম আরও সুদৃঢ় করবে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম অফিসার ক্যাডেট রিফাতের ভবিষ্যৎ জীবন ও কর্মে আরও সাফল্য কামনা করেন এবং জাতির সেবায় তার গৌরবময় অবদান প্রত্যাশা করেন।

পড়ুনঃ  বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শহীদ-গাজী ফাউন্ডেশন ইউকে‘র উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘বিজয়ের কথা‘ অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here