Home বাংলাদেশ ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের তীব্র নিন্দা ও...

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের তীব্র নিন্দা ও বিচার দাবী

218
0

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে নির্মমভাবে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

এই মর্মান্তিক ও বর্বর হত্যাকাণ্ড মানবাধিকার, আইনের শাসন এবং সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের চরম লঙ্ঘন। কোনো ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত হলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং অভিযোগের বিচার কেবলমাত্র আইন ও আদালতের মাধ্যমেই হতে পারে।

এইচআরএসএস মনে করে, এ ধরনের সহিংসতা উগ্রতা, গুজব ও ধর্মকে ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতাকে উসকে দিচ্ছে, যা সমাজে ভয়, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। অতীতে এ ধরনের ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

মানবাধিকার সংগঠন এইচআরএসএস জোর দাবি জানাচ্ছে—

  1. এই হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।
  2. নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
  3. ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে।
  4. ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

এইচআরএসএস নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছে—আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে কোনোভাবেই যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি গড়ে উঠতে না পারে।

পড়ুনঃ  গণতন্ত্র পুনরুদ্ধার ও আর্তমানবতার কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে ------এডভোকেট জুবায়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here