লন্ডনের খ্যাতনামা আলেম, কাউন্সিল অব মস্কস-এর চেয়ারম্যান এবং ফোর্ডস্কোয়ার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা শামসুল হক সাহেবের সহধর্মিণী ছালেহা খানম আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিঊন।
কাউন্সিল অব মস্কস-এর সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা এবং ট্রেজারার মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—
আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন, তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফীক দান করুন। আমীন।




