— সিরাজুল ইসলাম শাহীন।
আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের বৃহৎ ঐক্য প্রক্রিয়া আপাতত থমকে গেছে বলে মনে হচ্ছে। চরমোনাই পক্ষে কিছু বক্তব্য ও মন্তব্য মিডিয়ায় এসেছে। অন্য পক্ষ সমূহের মধ্যেও কোন কোন ক্ষেত্রে দরকষাকষি রয়েছে। জোটগত তথা আসন সমঝোতায় এসব অস্বাভাবিক নয়। কিন্তু জাতীয় বৃহত্তর স্বার্থে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোটা কাম্য। এজন্য দেশপ্রেমিক, ইসলামী ঐক্যের আকাংখী ও ইসলামিক স্কলারদের এগিয়ে আসা দরকার।
অযৌক্তিক দাবি নিয়ে বাড়াবাড়ি করতে দেয়া যায় না। আন্তরিকতা নিয়ে বাস্তবতা তুলে ধরতে হবে। ইতিমধ্যে কিছু আসনে সৃষ্ট ঝুঁকিও বিবেচনায় নেয়া দরকার। মনে রাখতে হবে আসন সমঝোতার ফাঁদে বিজয়ের সক্ষমতা যেন হারিয়ে না যায়। প্রতিপক্ষের দূর নিয়ন্ত্রিত ষড়যন্ত্রের শিকার হয়ে যেন সর্বস্ব খোয়াতে না হয়।
এমন কঠিন পরিস্থিতিতে ইসলামী সংগঠন সমূহের নেতৃত্ব ও জনশক্তিকে পরিপক্কতার পরিচয় দিতে হবে। দায়িত্বশীলদের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে হবে। দুহাত তুলে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে অশ্রু ঝরিয়ে সাহায্য চাইতে হবে। অনলাইনে অফলাইনে বাকযুদ্ব এড়িয়ে যেতে হবে। নিজস্ব দলীয় আবেদন নিয়ে জনগনের দ্বারগোড়ায় যাওয়ার কাজে ব্যস্ত থাকতে হবে।
সংশ্লিষ্ট দলসমূহের বাইরের দেশপ্রেমিক ও দ্বীন-দরদী সক্ষম মহল এবং ব্যাক্তিত্বের সরব ভূমিকা প্রয়োজন। দ্বীর্ঘ কাঙ্খিত ঐক্য সফল করতে এগিয়ে আসা উচিত। অযথা সীমালঙ্ঘন তথা সন্দেহজনক অনুভূত হলে ভুল ধরিয়ে দেয়া দরকার স্পষ্ট ভাষায়। এরপরও ক্ষতিকর প্রয়াস অব্যাহত থাকলে জাতির কাছে বিস্তারিত প্রকাশ করে সতর্ক করে দেয়া যায়। তখন বিভ্রান্তি এড়িয়ে সঠিক সিদ্বান্ত নিতে জনগনের বেগ পেতে হবে না।
” রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল ” – জাতি এ অবস্থা দেখতে চায় না। ভারতীয় আধিপত্ববাদ থেকে মুক্তির জন্য জুলাই বিপ্লব পন্থী আর ইসলামী মহলের অপরিহার্য ঐক্যের পথে কার্যকর পদক্ষেপ গ্রহণকারী সকলের অবদান এই দেশবাসী মনে রাখবে শ্রদ্বার সাথে। একই সাথে এই পথে বিঘ্নসৃষ্টি হলে ইতিহাস ক্ষমা করবে না।
sirajulislamshaheen@yahoo.com; 30/12/2025; London 23.30





