নর্থ ইংল্যান্ডের সাংবাদিক সংগঠন নর্থ বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিংকনশায়ারের স্কানথর্প শহরে গত ২৮ ডিসেম্বর রবিবার সাংবাদিকতা বিষয়ক একটি কর্মশালা এবং বাংলাদেশের বিজয়ের মাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে l অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল হুসাইন l সংগঠনের জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাবের আহমেদ।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন রানার টিভির প্রধান নির্বাহী বিশিষ্ট সাংবাদিক আবু সালেহ মুহাম্মদ মাসুম l অন্যান্য প্রশিক্ষক ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মিডিয়া এন্ড এনগেজমেন্ট অফিসার ইব্রাহিম খলিল এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হুসেন l অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নাদিম আজিজ, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম জি কিবরিয়া, ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ আল মাহফুজ, নর্থ বাংলা প্রেসক্লাবের পেট্রন লতিফ মিয়া কামালি, লিংকন ইউনিভার্সিটির প্রফেসর ডঃ মিজান আহমেদ, মুক্তবাংলা চ্যানেলের চেয়ারম্যান সারওয়ার হুসাইন প্রমুখ l
সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল খালিক, মুজিবুর রহমান, আব্দুর রফিক, আবুল কাশেম খান, জিয়ায়ুল হক বিপুল, মাতাসিন আলী মুক্তাদির, নোমান চৌধুরী, শেখ আব্দুল কাইয়ুম, সালাহউদ্দীন আহমেদ, কাউসার আহমেদ সহ অনেকে l
বক্তারা বিলেতের কমিউনিটি সাংবাদিকদেরকে পেশাদারীত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং নিয়মিত ট্রেনিং এর মাধ্যমে নিজেদের মানকে উন্নত করার পরামর্শ দেন l অতিথিরা আরো বলেন, নর্থ ইংল্যান্ডের বাংলা মিডিয়ায় এক ঝাঁক পরিশ্রমী ও আদর্শবান সাংবাদিক সৃষ্টিতে নর্থ বাংলা প্রেস ক্লাব অগ্রণী ভুমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক সাংবাদিক ও কমিউনিটির মানুষের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে ৫০ জন অংশগ্রহণকারীর হাতে বেসিক সাংবাদিকতা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।





