Home কমিউনিটি খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে শোক বই উন্মোচন

খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে শোক বই উন্মোচন

103
0

লন্ডন, ০২ জানুয়ারি ২০২৬ — বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন স্বাগতিক দেশসহ কোর্ট অব সেন্ট জেমস’-এ অনুমোদিত সকল কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার জন্য শোকবই উন্মুক্ত করেছে।

শুক্রবার লন্ডনভিত্তিক একাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনে সরাসরি উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকবইয়ে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন— যুক্তরাজ্যে তুরস্কের রাষ্ট্রদূত মহামান্য জনাব ওসমান কোরায় এরতাশ; যুক্তরাজ্যে পাকিস্তানের হাইকমিশনার মহামান্য ড. মোহাম্মদ ফয়সাল; যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার মহামান্য জনাব বিক্রম কে. দোরাইস্বামী; বাহরাইন রাজ্যের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব তালাল আলাবসি; রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের সিনিয়র কাউন্সেলর জনাব আলেকজান্ডার খ্লোপিয়ানভ; এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওশান ডিরেক্টরেটের পরিচালক জনাব বেন মেলর।

এছাড়াও লন্ডনভিত্তিক কয়েকটি কূটনৈতিক মিশন অনলাইন শোকবইয়ের মাধ্যমে তাদের সমবেদনা জ্ঞাপন করেছে। এসব দেশের মধ্যে রয়েছে— অস্ট্রিয়ার দূতাবাস, তানজানিয়া যুক্তরাজ্য হাইকমিশন এবং আলজেরিয়া, আজারবাইজান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিসর, গুয়াতেমালা, রুয়ান্ডা ও টোগোর দূতাবাস।

শোকবইটি আগামী ০৫ জানুয়ারি ২০২৬, সকাল ১১:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে (ঠিকানা: ২৮ কুইন্স গেট, সাউথ কেনসিংটন, লন্ডন SW7 5JA) কূটনৈতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য উন্মুক্ত থাকবে

 

পড়ুনঃ  আপাসেনের উদ্যোগে আন্তর্জাতিক ডিসএবিলিটি ডে উদযাপিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here