Home সিলেট এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

123
0

দেশজুড়ে প্রচণ্ড শীতের প্রকোপে যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, ঠিক সেই সময়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেটের দক্ষিণ সুরমাভিত্তিক সামাজিক সংগঠন এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্ট।

বুধবার, ৮ জানুয়ারি, দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় শত শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রমটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ট্রাস্টের পরিচালক মোঃ আব্দুল হাকিম, মোঃ আব্দুল আহাদ, মোঃ আব্দুল ওদুদ ও মোঃ আব্দুল মওদুদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আনছার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন তরুণ সমাজসেবক মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান, মোমিনখলা জামে মসজিদের কোষাধ্যক্ষ আবু হাসান সাহেদ, বেলাল উদ্দিনসহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানের শেষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল ওদুদ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“গত তিন দশক ধরে এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্ট মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে আমাদের এই আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আমরা ধারাবাহিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে এম এ মোক্তাদির জনকল্যাণ ট্রাস্ট নানা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে এবং ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

পড়ুনঃ  সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে কবি শাহ কামাল আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here