Home মতামত নারীদের গায়ে হাত দিয়ে কেউ পার পেতে পারে না।

নারীদের গায়ে হাত দিয়ে কেউ পার পেতে পারে না।

66
0


বেপরোয়া রাজনৈতিক দলের অসহনীয় আচরন ক্রমেই বৃদ্বি পাচ্ছে। প্রতিপক্ষের সভা সমাবেশ মিছিলে হামলা, অফিস ভাঙচুর, বাড়ি বাড়ি প্রচারণায় বাধা প্রদান, প্রতিদ্বন্ধী প্রার্থীর উপর হামলা পর্যন্ত ঘটছে। সকল সীমা অতিক্রম করে তারা নারীদের গায়ে হাত তুলে ফেলেছে। প্রতিদিন এমন একাধিক ঘটনা তারা ঘটিয়ে চলছে (লিংক কমেন্টে)। বিষয়টি নিঃসন্দেহে গুরুতর। হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই।

নারী  কর্মীদের বিরুদ্বে প্রতিপক্ষ  নেতা নেত্র্রীদের ধারাবাহিক উস্কানী অব্যাহত আছে। প্রশ্ন হচ্ছে তা কি বেআইনী নয় ? যে কোন নাগরিক তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারে। বাধা দেয়া সুস্পষ্ট আচরণবিধি লংঘন। আপত্তি থাকলে আইনগত পদক্ষেপ নেয়া যেতে পারে। অন্য কিছু কাম্য নয়। নারীদের ক্ষেত্রে তা আরো স্পর্শকাতর। এমন দুঃসাহস কেন ?

এর দায় সকলের। সরকার তথা প্রশাসনের নির্লিপ্ততা দুর্বৃত্বদের আস্কারা দিচ্ছে। একটি ঘটনারও তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ব্যাপারে নীরবতা দলীয় গ্রীন সিগন্যালের বার্তা বহন করে। এতগুলো ঘটনার পরও মিডিয়া ও সুশীল সমাজের উদাসীনতা দুঃখজনক।

প্রতিটি ঘটনার সাথে সাথে সকল উস্কানীদাতাদের হুকুমের আসামী করে সুনির্দিষ্ট মামলা দায়ের এবং প্ৰশাসনিক তৎপরতার বিস্তারিত আপডেট নিয়মিত প্রচারের বিকল্প ব্যাবস্থাপনা থাকা জরুরী। একই সাথে দেশে বিদেশে সোচ্ছার প্রতিবাদ জারি রাখা প্রয়োজন। সর্বাত্বক  সামাজিক ও আইনগত প্রতিরোধ  গড়ে তুলতে হবে। এসব অনাচারের হোতাদের কোন ছাড় দেয়া যায় না।

মনে রাখতে হবে, নারীদের গায়ে হাত তোলে কোন সভ্য সমাজে কেউ পার পেতে পারে না।

sirajulislamshaheen@yahoo.com; 26/01/2026; London 08:01


links : ★ সারাদেশে জামায়াতের নারীকর্মীদের উপর হামলা হেনস্তা অব্যাহত! নির্বিকার সরকার, নিশ্চুপ সুশীল সমাজ- গণমাধ্যম!
১. যশোরে জামাতের নারীকর্মীদের উপর হামলা
নিউজ লিংক: https://thedhakadiary.com/…/zsorer-jhikrgachay-voter…
২. চুয়াডাঙ্গায় নারীকর্মীদের উপর হামলা
নিউজ লিংক: https://sarabangla.net/news/bangladesh/post-1114625/
৩. কুমিল্লায় নারী কর্মীদের হেনস্তা
নিউজ লিংক: https://www.facebook.com/share/r/186TNdBqw4/
৪. টাঙ্গাইলে গোপালপুরে জামায়াতের নারীকর্মীরা হামলার বিএনপির।
নিউজ লিংক: //www.facebook.com/share/v/17uQA7nrZ8/
৫. লালমনিরহাটে নারী কর্মীদের হেনস্তা-সংঘর্ষ
নিউজ লিংক: https://www.facebook.com/share/v/189LEnC1TB/
৬. ভোলায় নারী কর্মীদের হেনস্তা-সংঘর্ষ
নিউজ লিংক: https://thedailycampus.com/crime-and-discipline/235995
৭. ভোলার চরফ্যাশনে দাঁড়িপাল্লায় প্রচারে বাঁধা, নারীর কান ছিড়ে মাথা ফাটালেন যুবদল নেতা- 24
নিউজ লিংক: উপরের শিরোনামে সার্চ দিলে মিলবে
৮. মিরপুরে জামাতের নারীকর্মীকে আটকে হেনস্তা
নিউজ লিংক: https://bangla.daily-sun.com/politics/34087
৯. জামায়াতের ছাত্রীসংস্থার কেউ বাসায় গেলে ধরিয়ে দিন: পাপিয়া
নিউজ লিংক: https://www.somoynews.tv/news/2026-01-25/MF2S392G
১০. মেহেরপুর গহরপুর গ্রামে নারী কর্মীদের হেনস্তা, প্রতিবাদ করায় ৩ জনকে মারধর
নিউজ লিংক: https://bartabazar.com/news/256629/
১১. কেরানীগঞ্জে জামায়াতের নারীকর্মীদের মারধর বিএনপির
নিউজ লিংক: https://www.prothomalo.com/bangladesh/district/8e4yatuuob

পড়ুনঃ  মসীহের জন্য অপেক্ষা করেনি জায়ানবাদীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here