Home মতামত আধুনিক বিচ্ছিন্নতার যুগে চরিত্রভিত্তিক বন্ধুত্বের নববী মডেল

আধুনিক বিচ্ছিন্নতার যুগে চরিত্রভিত্তিক বন্ধুত্বের নববী মডেল

206
0


আজকের বিশ্বের বস্তবাদী সমাজে বন্ধুত্ব প্রায়শই সামাজিক অর্জন, ক্ষমতা, মর্যাদা বা বিনোদনের সঙ্গে যুক্ত; এটি স্থায়ী নয়, বরং তাৎক্ষণিক সুবিধা বা এক ধরণের ভোগের ওপর নির্ভরশীল। ওই পরিস্থিতি প্রমাণ করেছে যে বন্ধুত্ব কেবল ব্যক্তিগত সুখ বা সামাজিক স্বীকৃতির জন্য নয় বরং এটি আত্মিক সম্পর্ক, নৈতিক দায়িত্ব এবং সামাজিক অন্তর্ভুক্তির ভিত্তিতে গড়ে উঠলে গভীরভাবে টিকে থাকে। আজকের মানুষের বিচ্ছিন্নতা, একাকীত্ব এবং অগভীর সম্পর্কের সংস্কৃতির সঙ্গে নববী ﷺ-এর বন্ধুত্বের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। রাসুল ﷺ-এর বন্ধুত্বের মডেল আবেগের ভিত্তিতে নয়, বরং নৈতিক দায়িত্ব, স্থায়িত্ব এবং চিন্তাশীল অংশগ্রহণের ওপর প্রতিষ্ঠিত।
রাসুল ﷺ-এর বন্ধুত্ব ও সম্পর্ক ছিল চরিত্রভিত্তিক এবং প্রতিটি সম্পর্ক তার সংশ্লিষ্ট ব্যক্তির নৈতিক ও সামাজিক চরিত্র অনুযায়ী ভিন্ন রূপ নিয়েছিল। দেখা যায় যে আবু বকর (রা.)-এর সঙ্গে সম্পর্ক ছিল নীরব সমর্থন ও অব্যক্ত আস্থা, যা অত্যন্ত সংকটকালে স্থিতিশীলতা প্রদান করেছে। এটি আধুনিক সমাজবিজ্ঞানের ভাষায় একটি “যরময-ঃৎঁংঃ, ষড়-িহড়রংব ৎবষধঃরড়হংযরঢ়, যা জিগমুন্ত বাউমানের তরল আধুনিকতা ষরয়ঁরফ সড়ফবৎহরঃু তত্ত্বের বিপরীতে স্থিতিশীল সম্পর্কের প্রয়োজনীয়তা নির্দেশ করে। অপরদিকে উমর (রা.)-এর সঙ্গে সম্পর্ক ছিল সত্যনিষ্ঠা ও নৈতিক সাহসের, যেখানে বন্ধুত্ব মানে একমত হওয়া নয়, বরং নৈতিক সত্যের প্রশ্নে আপোসহীন থাকা। হান্না আরেন্টের রাজনৈতিক দর্শনের সঙ্গে তুলনীয়, যেখানে সমমর্যাদাসম্পন্ন অংগ্রহণ এবং সত্য বলার সাহস প্রধান আলোচ্যবিষয়।
উসমান (রা.) সেখানে ছিলেন এমন এক বন্ধু, যিনি কথা কম বলতেন, কিন্তু প্রয়োজনের মুহূর্তে নিজের সবটুকু দিয়ে পাশে দাঁড়াতেন। তাঁর লজ্জাশীলতা এত গভীর ছিল যে রাসুল ﷺ নিজেও তাঁর উপস্থিতিতে নিজের ভঙ্গি সংযত করতেন। তিনি দু’জন কন্যাকে বিবাহ করার সৌভাগ্য লাভ করে “যুন্-নূরাইন” উপাধি পেয়েছিলেন—যা শুধু আত্মীয়তার নয়, বরং পারস্পরিক আস্থারও প্রতীক হয়ে উঠেন। তাবুকের সংকটকালে উসমান (রা.) তাঁর বিপুল সম্পদ দান করে দাওয়াতের ভার বহন করেন, আর রাসুল ﷺ তখন বলেন—“আজকের পর উসমান যা-ই করুক, তা তার ক্ষতি করবে না।” এই সম্পর্ক ছিল এমন এক বন্ধুত্ব, যেখানে উপস্থিতি ছিল নীরব, কিন্তু প্রভাব ছিল গভীর। এখানে বন্ধুত্ব মানে ছিল আলো জ্বালানো—নিজে পিছিয়ে থেকে অন্যদের জন্য পথ আলোকিত করা। আধুনিক সমাজবিজ্ঞানের ভাষায় রাসুল ﷺএর সঙ্গে হযরত উসমান (রা.) এর এই সম্পর্ক ও বন্ধুত্বকে বলা যায় “নীরব কিন্তু উচ্চ-আস্থাভিত্তিক সহযোগী বন্ধুত্ব” বা যরময-ঃৎঁংঃ, ষড়-িারংরনরষরঃু ভৎরবহফংযরঢ়। এটি এমন এক সম্পর্ক, যেখানে বন্ধুত্বের গভীরতা প্রকাশ পায় কথা বা উপস্থিতির আধিক্যে নয়, বরং নির্ভরযোগ্যতা, আত্মসংযম ও সংকটকালে সম্পদ ও ক্ষমতা নিঃস্বার্থভাবে ভাগ করে দেওয়ার মাধ্যমে। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে উসমান (রা.) ছিলেন একজন “প্রোসোশ্যাল সাপোর্ট অ্যাক্টর”—যিনি নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে না থেকেও সামাজিক পুঁজির বা ংড়পরধষ পধঢ়রঃধষ এর শক্ত ভিত গড়ে তুলেছিলেন। তাঁর লজ্জাশীলতা ও নীরবতা এই বন্ধুত্বকে দুর্বল করেনি; বরং এটিকে “মোরাল ট্রাস্ট বন্ড”-এ রূপ দিয়েছে, যেখানে ব্যক্তিগত চরিত্রই ছিল বন্ধত্বের মূল ভাষা।
একই সাথে আলী (রা.)-এর সঙ্গে সম্পর্ক জ্ঞানভিত্তিক ও আত্মিক গভীরতার; এটি ঊঢ়রংঃবসরপ ভৎরবহফংযরঢ়, যা নৈতিক বিকাশ এবং চিন্তাশীল অংশগ্রহণের মাধ্যমে সামাজিক ও বৌদ্ধিক উত্তরাধিকার তৈরি করে। রবার্ট পাটনামের সামাজিক পুঁজির ংড়পরধষ পধঢ়রঃধষ তত্ত্বের আলোকে দেখা যায় যে আধুনিক সমাজে আস্থা ও গভীর সম্পর্কের অভাব মানুষের মানসিক ও সামাজিক বিচ্ছিন্নতা বাড়াচ্ছে, কিন্তু নববী বন্ধুত্ব এই ক্ষয় পাথরের মত প্রতিরোধ গড়ে তোলে।
যায়েদ (রা.)-এর সঙ্গে সম্পর্ক সামাজিক মর্যাদা ও ক্ষমতার পার্থক্য অতিক্রম করেছে; এটি আধুনিক সমাজবিজ্ঞানে ফব-যরবৎধৎপযরুবফ ৎবষধঃরড়হংযরঢ় হিসেবে বিশ্লেষণ করা যায়। এখানে বন্ধুত্ব সামাজিক স্তরবিন্যাস পুনরুৎপাদন করে না, বরং তা ভেঙে দেয়। মদীনার আনসারদের সঙ্গে সম্পর্ক ছিল সমষ্টিগত চরিত্রের, যেখানে আশ্রয়, ত্যাগ এবং সামাজিক দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে নৈতিক ও সামাজিক কাঠামো তৈরি হয়েছে। আধুনিক সমাজে যেখানে সম্পর্ক স্বার্থনির্ভর, অগভীর এবং অস্থির, সেখানে এই চরিত্রভিত্তিক নববী বন্ধুত্বের মডেল একটি কার্যকর নৈতিক নির্দেশনা প্রদান করে।
বাউমানের তরল আধুনিকতা, পাটনামের সামাজিক পুঁজির সংকট এবং আরেন্টের রাজনৈতিক অংশগ্রহণের ধারণার আলোকে দেখা যায়, নববী বন্ধুত্ব কেবল অতীতের ইতিহাস নয়, বরং সমসাময়িক মানুষের জন্য একটি কার্যকর দার্শনিক ও নৈতিক নির্দেশিকা। এটি প্রমাণ করে যে প্রকৃত বন্ধুত্ব আবেগ বা সুবিধার ওপর নির্ভর করে না; বরং এটি সামাজিক স্থিতিশীলতা, নৈতিক বিকাশ, আত্মিক সংযোগ এবং চিন্তাশীল অংশগ্রহণের ওপর প্রতিষ্ঠিত।
বন্ধুত্ব মানবজীবনের এমন একটি গভীর নৈতিক ও আত্মিক সম্পর্ক, যা কেবল আবেগের বন্ধন নয়; বরং চরিত্র, মূল্যবোধ ও জীবনদর্শনের প্রতিফলন। ইসলামি দার্শনিক ও চিন্তাবিদদের মতে, মানুষ তার বন্ধুর মাধ্যমেই পরিচিত হয়; বন্ধুত্ব ব্যক্তির নৈতিক মানচিত্রকে স্পষ্ট করে তোলে। প্রকৃত বন্ধু সেই, যে নিঃসংকোচে সত্য প্রকাশ করে এমনকি যদি তা অপ্রিয়ও হয় এবং সংশোধনের পথে আহ্বান জানায়। ইমাম আল-গাজ্জালি (রহ.) বন্ধুত্বকে আয়নার সঙ্গে তুলনা করেছেন, যেখানে দোষ দেখানো হয় অপমান ছাড়াই; তাঁর দৃষ্টিতে যে সম্পর্ক মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করে, তা বন্ধুত্বের মর্যাদা পেতে পারে না। সুফি কবি জালালুদ্দিন রুমি (রহ.) বন্ধুত্বকে আত্মিক অভিযাত্রার সঙ্গী হিসেবে দেখেছেন যে বন্ধু মানুষকে তার অন্তর্নিহিত সত্যের কাছে পৌঁছে দেয়। আবার শেখ সাদী (রহ.) বন্ধুত্ব নির্বাচনে প্রজ্ঞার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ নির্বোধ বন্ধু অনেক সময় জ্ঞানী শত্রুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। ইবনু কাইয়্যিম আল-জাওযিয়্যা (রহ.) এর বিশ্লেষণে বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা দুনিয়া ও আখিরাত-উভয় জীবনের গতিপথ নির্ধারণে প্রভাব ফেলে। এই দার্শনিক ও কাব্যিক উপলব্ধিগুলো সম্মিলিতভাবে নির্দেশ করে যে, বন্ধু মানবগঠনের এক শক্তিশালী উপাদান, যা সঠিক হলে মানুষকে উন্নতির পথে পরিচালিত করে, আর বিচ্যুত হলে পতনের কারণ হয়ে ওঠে।
আরও বিস্তারিত বলা যায় যে বন্ধু মানবজীবনের একটি মৌলিক সামাজিক প্রয়াজন, যা ব্যক্তির মানসিক স্থিতি, নৈতিক বিকাশ এবং সামাজিক সংহতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিহাস ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, বন্ধুত্ব কেবল আবেগগত সম্পর্ক নয়; বরং এটি মূল্যবোধ, দায়িত্ববোধ ও পারস্পরিক কল্যাণের এক কার্যকর কাঠামো। এই প্রেক্ষাপটে রাসুলে খোদা হযরত মুহাম্মদ (সা.)-এর বন্ধুত্ব একটি আদর্শ মডেল হিসেবে প্রতিভাত হয়, যেখানে ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, বিশ্বস্ততা ও আত্মত্যাগ সুস্পষ্টভাবে প্রতিফলিত। তাঁর বন্ধুত্ব ব্যক্তিকেন্দ্রিক স্বার্থে সীমাবদ্ধ ছিল না; বরং তা সমাজ সংস্কার ও মানবকল্যাণের বৃহত্তর উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত ছিল। তুলনামূলকভাবে আধুনিক সমাজে প্রচলিত বন্ধুত্ব অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সুবিধা, পারস্পরিক লাভ কিংবা আবেগনির্ভরতার মধ্যে সীমাবদ্ধ থাকে।

পড়ুনঃ  ওয়ান ইলেভেনের আঁতুড়ঘরে নতুন ডেলিভারীর আয়োজন। সাধু সাবধান !

– সুমন মাহমুদ, লেখক ও টিভি উপস্থাপক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here