Home বিজ্ঞান ও প্রযুক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ-আই নেভিগেটর ২০২৬ এর উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ-আই নেভিগেটর ২০২৬ এর উদ্বোধন

69
0


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্ড এ লিটল হোপ এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রশিক্ষণ কোর্স, এআই নেভিগেটর ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ (৩ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অডিটোরিয়ামে আয়োজিত মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এআই নেভিগেটর ২০২৬ সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন সেন্ড এ লিটল হোপ, ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শামিম উদ্দিন খান ও ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, সেন্ড এ লিটল হোপ এর কান্ট্রি ডিরেক্টর সাদমান সাকিব চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, আগামীর সময় নিঃসন্দেহে কৃত্রিম বুদ্ধিমত্তার সময়। এখন যারা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় নিজেদেরকে দক্ষ করতে পারবে, তারাই সামনের দিনে পৃথিবীকে নেতৃত্ব দেবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ রকম একটি প্রশিক্ষণের আয়োজন করায় সেন্ড এ লিটল হোপ-ইউকে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সেন্ড এ লিটল হোপ, ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম এআই কিভাবে বর্তমান প্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে উল্লেখ করে বলেন, আমরা চাই বাংলাদেশের তরুণ-তরুণীরা ভবিষ্যতে এআই দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ বছর এই কার্যক্রম চলমান রাখার বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়।

পড়ুনঃ  ডায়াবেটিসের ওষুধ মেট ফরমিন ব্যায়ামের উপকারিতা হ্রাস করতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here