Home মতামত চাইলো এপয়েন্টমেন্ট, পাইলো গুলি ; কিন্তু কেন ?

চাইলো এপয়েন্টমেন্ট, পাইলো গুলি ; কিন্তু কেন ?

42
1

সিরাজুল ইসলাম শাহীন।

শহীদ ওসমান হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টা করছিল। ৫দিন ধরে ব্যর্থ হয়ে যমুনার সামনে অবস্থান নেয়। সেখান থেকেও তাড়িয়ে দেয়া হল নিষ্টুরভাবে। ব্যাবহার করা হলো গুলি, লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড ও রঙিন পানি সহ পুলিশের সাথে সেনা সদস্যদের। গুলিবিদ্ব হয়েছে শহীদ হাদির ডেপুটি আব্দুল্লাহ আল জাবের। আহত হয়েছে অনেকে। লাঞ্চিত করা হয়েছে আলোচিত তরুণী বাঘিনী কন্যা ঝুমা, শম্পা সহ অন্যদের। কিন্তু কেন ? কি এমন মহাভারত অশুদ্ব হয়ে যেত অল্প সময়ের সাক্ষাৎ দিলে ?

হাতে গোণা ৫দিন পর নির্বাচন। স্বাভাবিক ভাবেই ডঃ ইউনুছ বিদায় নিতে যাচ্ছেন। ঠিক এ মুহূর্তে সরাসরি কথা বলে হাদির বিচার নিয়ে উদ্বিগ্ন কোটি মানুষের মনের কথা গুলো তুলে ধরার চেষ্টা করা একান্তই যৌক্তিক। বাধ সাধা হলো এই স্পর্শকাতর জায়গায়। অবাধ, সুষ্ট ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন সম্পন্নে অনিচ্ছুক গোষ্ঠী অহেতুক একটি সুযোগ নেয়ার পথে নেমে পড়ল। রক্তাক্ত করল বীর জুলাই যোদ্ধাদের। একই দিন নামিয়ে দেয়া হল কর্মজীবী ব্যানারে আরো একটি দল। কারন, আলুক্ষেত- কচুক্ষেত চক্রের ইঞ্জিনিয়ারিং সফল করতে অস্থিতিশীল পরিবেশ বড়ই উপযোগী।

মাত্র কয়েক মিনিটের এপয়েন্টমেন্ট ছিল সমাধান। যারা এই সহজ পথে যেতে দিলো না এরাই পালের গোদা। গোটা প্রশাসনকে অকার্যকর করে রেখেছে। নির্বাচনে ২০১৮ মডেল বাস্তবায়ন করতে মরিয়া। লেভেল প্লেয়িং ফিল্ডের চৌদ্বটা বাজিয়ে দিয়েছে। শিকড় শুদ্ধা পুরো বিভীষণ টিম অপসারণ করতে হবে। জাতির কাছে কৃত অঙ্গীকার পূরণে আন্তরিক হলে ডঃ ইউনুস সরকারের কঠোর হাতে এই ঘৃণ্য অপশক্তি ভেঙে দিতে হবে এখনই । সময় একেবারেই শেষ হয়ে যায়নি। রূঢ় এ সত্যটি বুঝতে হবে সংশ্লিষ্ট সকলের।

হুসে ফিরে আসুন অন্তর্বর্তী সরকার। আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন উম্মুক্ত করার অপচেষ্টা চলছে পুরোদমে। জনগনের স্বাধীন মতামত হাইজ্যাকের আয়োজন চূড়ান্ত পর্যায়ে। কিন্তু ভুল করছে বাংলার মাটি ও মানুষের জাত চিনতে। ১২ ফেব্রয়ারি আজাদী পাগল জনতার কাছে শুধু নির্বাচন নয় বরং জুলাই বিপ্লবের অসমাপ্ত পর্বের সমাপ্তির দিন। ডঃ ইউনুছদের এখন সিদ্বান্ত নেয়ার পালা, ঠুঠো জগন্নাথ হয়ে তারা কি মীরজাফরের ভাগ্যবরণ করবেন; না যথার্থ ও বলিস্ট ভূমিকা রেখে সেরা নির্বাচন উপহার দিয়ে ইতিহাসে অমর থাকবেন।

পড়ুনঃ  মতি ভাইয়েরা কি একটুও বদলাবেন না ?

sirajulislamshaheen@yahoo.com; 06/02/2026; London 12:30.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here