Home সিলেট সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্স উপহার

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্স উপহার

36
0

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের রোগীসেবাকে আরও গতিশীল ও আধুনিক করতে একটি নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা, হাসপাতাল পরিদর্শন, বোর্ডরুমে মতবিনিময় সভা এবং শেষে আনুষ্ঠানিক অ্যাম্বুলেন্স হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রধান কোষাধ্যক্ষ রফিকুল হায়দার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অলি উদ্দিন শামীম, ফয়জুল হক, শেখ ফারুক আহমেদ, ডঃ সৈয়দ মাশুকভাই আহমেদ, হাবিব, ইঞ্জিনিয়ার হারুন রশিদ এবং ওলি খান এমবিই।

এছাড়াও উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ চৌধুরী, জামাল উদ্দিন, খলিলুর রহমান, কাপ্তান হোসেন, তজমুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিন এবং সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবাই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। কিডনি ফাউন্ডেশন হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপ্রিল মালিক। হাসপাতালের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ (এমডি, এফএএসএন), কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (বিপি), ডাঃ কাজী মুশফিক আহমেদ, ডাঃ শাহজামান চৌধুরী, ডাঃ এম এ মজিদ এবং সৈয়দ সাদেক হোসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এই অ্যাম্বুলেন্সটি জরুরি রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে কাজ করবে। বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম—এ উদ্যোগটি দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

পড়ুনঃ  সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা নাহওয়া পর্যন্ত আমরা থামবো না-----ডাঃ শফিকুর রহমান

এই মানবিক ও উদার অবদানের জন্য কিডনি ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here