Home কমিউনিটি দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের আসন্ন এজিএম উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের আসন্ন এজিএম উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

179
0

লন্ডন: দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল ৯ই ফেব্রুয়ারি, সোমবার, এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি লন্ডনের দ্য মিরাভেল ভেন্যুতে সংগঠনের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভাকে সফল ও অর্থবহ করার উদ্দেশ্যেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাব যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এনামুল হক খান মূল বিজ্ঞপ্তি পাঠ করেন। বিজ্ঞপ্তিতে তিনি আসন্ন বার্ষিক সাধারণ সভাকে সফল করতে এবং বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলের প্রতি সর্বাত্মক আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের বর্তমান সভাপতি জনাব হাসিব হাওলাদার, সহ-সভাপতি জনাব রাজ্জাকুল হায়দার খান বাপ্পী, এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব মুহিত উদ্দিন, জনাব মীর জুলহাস হোসেন ও জনাব সৈয়দ আহবাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের লিগ্যাল সেক্রেটারি জনাব মোঃ আলা উদ্দিন এবং মেম্বারশিপ জয়েন্ট সেক্রেটারি জনাব মোঃ তারেকুজ্জামান।

সংবাদ সম্মেলনটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি জনাব শেখ আবু সাজ্জাদ

পড়ুনঃ  গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here