Home কমিউনিটি বার্মিংহামে সংবর্ধিত যশোর থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার ফরিদ

বার্মিংহামে সংবর্ধিত যশোর থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার ফরিদ

151
0

যশোর ঝিকরগাছা থেকে জামায়াত দলীয় নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, দেশ গড়ার কাজে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের রেমিট্যন্স শাট ডাউন সহ বিশ্বব্যাপী আন্দোলন ফ্যাসিবাদের পতন তরান্বিত করেছিল। বিগত নির্বাচনে হাজারো ষড়যন্ত্রের পরেও তার বিজয়ে প্রবাসীদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে তিনি স্বীকার করেন ।
বুধবার ২৫ মার্চ মিরাজ বাংকুয়েট হলে অনুস্টিত সভায়
এমপি মুসলেহ উদ্দিন ফরিদ আরও বলেন, অসংখ্য শহীদ আর গাজীদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের উন্নয়নে বিরোধীদলে থেকেও আমরা গঠন মূলক ভূমিকা রাখব। তবে দেশ ও জনগণের অধিকার বিনষ্ট হয় এমন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সংসদে এবং রাজপথে প্রতিবাদ করবো।

এমপি ফরিদ প্রবাসীদেরকে দেশের শিক্ষার উন্নয়নে পরিকল্পিত ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

সংসদ সদস্য ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ যুক্তরাজ্যের বার্মিংহামে তার সম্মানে আয়োজিত সংবর্ধনার জবাবে উপরোক্ত বক্তব্য রাখেন।

প্রবাসী ভয়েস ইউকে মিডল্যান্ডস এর আহ্বায়ক সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালাম মোহাম্মদ মাসুম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ফরিদ মিয়া, ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা সাইফুদ্দিন প্রমূখ।

সংবর্ধনায় সংসদ সদস্য ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদকে প্রবাসী ভয়েস ইউকের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

পড়ুনঃ  ফ্রান্স দর্পণের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ব‍্যারিস্টার নাজির: সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও কমিউনিটির বিরাট অবদান রাখে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here