ডেট্রয়েট: সুদূর ইংল্যান্ড থেকে আগত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) ইউকের নেতৃবৃন্দের সম্মানে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) মিশিগানের উদ্যোগে ডেট্রয়েটের আলফালাহ অডিটোরিয়ামে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার ১২ এপ্রিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফালাহ মসজিদের সম্মানিত ইমাম আব্দুল লতিফ আজম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মুসলেহ উদ্দিন ফারাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন খান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য ও ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, সাউথ ইংল্যান্ড মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশ এর ভাইস প্রেসিডেন্ট এবং এলবি২৪-এর ম্যানেজিং এডিটর সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ইংল্যান্ডে মুসলমানদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং পশ্চিমা সমাজে মুসলমানদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বিশেষভাবে নতুন প্রজন্মকে ইসলামের আলোকে গড়ে তোলার ওপর রুত্বারোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম ও সাহেদুল ইসলাম।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি সমাবেশ প্রবাসী মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।






