Home কমিউনিটি মিশিগানে প্রবাসীদের সঙ্গে সাংবাদিক ক্যারলের মতবিনিময় সভা

মিশিগানে প্রবাসীদের সঙ্গে সাংবাদিক ক্যারলের মতবিনিময় সভা

216
0

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) হ্যামট্রাম্যাক সিটির আলাদীন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সত্যজিৎ দে সন্তোষ, জাকের চৌধুরী, সলিম আফসার চৌধুরী, জয়নাল আবেদীন, তরুণ কুমার দে, বরুণ কুমার দে, অরুণ কুমার দে, আহমদ আলম শরিফসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সাংবাদিক ক্যারলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি করতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিক ক্যারল উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন। তিনি আরও বলেন, প্রবাসে বিভিন্ন বর্ণ ও সংস্কৃতির মানুষের মাঝে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সকল প্রবাসীর দায়িত্ব, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে জাকের চৌধুরীর আয়োজনে নৈশভোজের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুনঃ  সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুস্টিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here