Home কমিউনিটি জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ দুই ছাতের কৃতিত্ব

জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ দুই ছাতের কৃতিত্ব

35
0

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ এ গোলাপগঞ্জ উপজেলার মধ্যে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা, হেতিমগঞ্জ।

উক্ত প্রতিযোগিতায় মাদ্রাসাটির হিফজ বিভাগের দুই মেধাবী ছাত্র যথাক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করে জেলা পর্যায়ে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে।

২য় স্থান অর্জনকারী শিক্ষার্থী:
➤ আবু তালহা তানজীম — হিফজ বিভাগের ছাত্র ও ৯ম শ্রেণির শিক্ষার্থী।
৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী:
ইমন আহমদ — হিফজ বিভাগের ছাত্র ও ৭ম শ্রেণির শিক্ষার্থী।

তাদের এই অসাধারণ সাফল্যে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সকলেই তাদের জন্য দোয়া কামনা করেছেন, যাতে তারা আগামী জেলা ও জাতীয় পর্যায়েও কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

পড়ুনঃ  ইস্টহ্যান্ডস চ্যারিটির কিংস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here