কানাডার Toronto শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ সময় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর গঠনতন্ত্রের নির্দেশনা মোতাবেক আগামী তিন বছর মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে সংলগ্ন ‘ক’তে উল্লিখিত পদসমূহের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠনতন্ত্রের ১৬ নং অনুচ্ছেদ অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আজফর আহমদ সৈয়দ, নির্বাচন কমিশনার লায়েক চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেন, শ্রী শনকু পুরকায়স্থ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জামাল হোসেন, বাহার হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যা ভবিষ্যতে গণমাধ্যম ও নির্বাচন কমিশনের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


