Home বাংলাদেশ চুরির সন্দেহে পুলিশ মেসের তত্ত্বাবধায়ককে পিরোজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতন, এইচআরএসএস’র উদ্বেগ...

চুরির সন্দেহে পুলিশ মেসের তত্ত্বাবধায়ককে পিরোজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতন, এইচআরএসএস’র উদ্বেগ ও নিন্দা

24
0



ব্যক্তিগত টাকা চুরির সন্দেহে পিরোজপুর জেলা পুলিশ মেসের তত্ত্বাবধায়ক মো. ইউনুস ফকিরকে (৪০) তুলে নিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের কর্তৃক নৃশংস নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানাচ্ছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এছাড়া এইচআরএসএস ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও ভুক্তভোগী ইউনুসের ভাষ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল দুপুর দেড়টার দিকে জেলা ডিবির ওসি আরিফুল ইসলামের এক লাখ আশি হাজার টাকা চুরির অভিযোগে ইউনুসকে দায়ী করে হাতকড়া পরিয়ে জেলা ডিবি কার্যালয়ের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এলোপাতাড়ি পেটানো হয়। এমনকি এক পর্যায়ে তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এ ছাড়া তাঁর দুই পায়ের পাতায় উপর্যুপরি পেটানো হয়। তীব্র যন্ত্রণায় ইউনুস চিৎকার করলে তাঁর মুখে লাঠি ঠেসে টেনেহিঁচড়ে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। এছাড়া সেখানে তাঁর পুরুষাঙ্গে আগুনে মোমবাতি গলিয়ে তপ্ত মোম ফেলা হয়। পাশবিক এই নির্যাতনে তার পুরুষাঙ্গ ঝলসে যায়। পরে ঘটনার বিস্তর তদন্তে একই মেসের ঝাড়ুদার শাকিল খানকে জিজ্ঞাসাবাদ করা হলে চুরির দায় শিকার করেন, এবং তার কাছ থেকে সে টাকা উদ্ধার করা হয়।
উদ্বেগের বিষয় যে, সত্যতা না থাকা স্বত্বেও সন্দেহজনকভাবে ইউনুস ফকিরকে টাকা চুরির অভিযোগে যে ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, তা শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগ ও গুরুতর ফৌজদারি অপরাধ।
ভুক্তভোগী ইউনুস ফকির ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তার উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত গোয়েন্দা পুলিশ সদস্যদেরকে জবাবদিহিতা ও আইনের আওতায় নিয়ে আসতে জোর দাবি জানাচ্ছে এইচআরএসএস।
এইচআরএসএস বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা পাওয়া তার মৌলিক সাংবিধানিক অধিকার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপরাধের বিষয়ে দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতি ও জবাবদিহিতার অভাবে এমন বর্বরতা পূণরাবৃত্তি হচ্ছে। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ সহ সংশ্লিষ্ট আইনসমূহ বাস্তবায়ন ও এই ঘটনার দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে এইচআরএসএস।
ধন্যবাদসহ
– প্রেস বিজ্ঞপ্তি

পড়ুনঃ  জাতিসঙ্ঘের তত্বাবধানে রাখাইনে নিরাপদ রোহিঙ্গা অঞ্চল প্রতিষ্ঠার আহবান বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here