Home কমিউনিটি আগামী ১৭ মে, রোববারবাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

আগামী ১৭ মে, রোববারবাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

46
0

ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৭ মে, রোববার দুপুর ২ ঘটিকায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেন্টারের সদস্যদের ভোটে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন।

২২ এপ্রিল, বুধবার সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। বাংলাদেশ সেন্টারের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রিজ গার্ডেনে মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর বেলায়েত হোসেন, নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম এবং সলিসিটর মাহদি হাসান।

প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর বেলায়েত হোসেন জানান, বাংলাদেশ সেন্টারের আগামী দুই বছরের ম্যানেজমেন্ট কমিটির জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ ই এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ২৮ ই এপ্রিল বাংলাদেশ সেন্টার লন্ডনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পড়ুনঃ  BBCA নতুন কার্যকরি পরিষদ গঠন- প্রেসিডেন্ট- তোফাজ্জল মিয়া, সেক্রেটারি জেনারেল- শাহরিয়ার আহমেদ ও ট্রেজারার- শাহিদুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here