লন্ডন, ২৬ এপ্রিল: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত লন্ডন ম্যারাথন ২০২৬। রবিবার আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ৫৯ হাজার দৌড়বিদ অংশ নেন, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যারাথন আসরে পরিণত করেছে।
২৬ দশমিক ২ মাইল দীর্ঘ এই দৌড় শুরু হয় গ্রিনউইচ থেকে এবং বাকিংহাম প্যালেসের কাছে দ্য মলে গিয়ে শেষ হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ম্যারাথনে এলিট ও সাধারণ—দুই ধরনের দৌড়বিদই অংশ নেন এবং প্রতিযোগিতায় ছিল তীব্র প্রতিযোগিতা।
পুরুষ বিভাগে কেনিয়ার দৌড়বিদ“Sebastian Sawe”, দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জেতেন। নারী বিভাগে আধিপত্য দেখান ইথিওপিয়ার দৌড়বিদ Tigst Assefa। যিনি শক্তিশালী দৌড়ে চ্যাম্পিয়ন হন।
হুইলচেয়ার বিভাগে পুরুষদের মধ্যে জয় পান সুইজারল্যান্ডের Tigst Assefa, এবং নারীদের মধ্যে শিরোপা জেতেন
উল্লেখ্য, প্রতিযোগিতায় উচ্চমানের পারফরম্যান্স দেখা গেলেও অফিসিয়াল ম্যারাথনে এখনো ২ ঘণ্টার নিচে সময় নিয়ে দৌড় শেষ করার রেকর্ড গড়ে ওঠেনি।
এবারের ম্যারাথনে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন দৌড়বিদ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন, আরিফ আহমেদ, একটি মানবিক উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরিফ আহমেদ জানান, তিনি দেশের গ্রামীণ এলাকার ১০ জন মুয়াজ্জিনের জন্য উমরাহ পালনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই ম্যারাথনে অংশ নিয়েছেন। সম্প্রতি নিজ গ্রামে সফরকালে তিনি মুয়াজ্জিনদের নিষ্ঠা, সরল জীবনযাপন এবং দীর্ঘদিনের সেবামূলক কাজ প্রত্যক্ষ করেন, যা তাকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করে।
তার ভাষ্য অনুযায়ী, আর্থিক সীমাবদ্ধতার কারণে এসব মুয়াজ্জিনের অনেকেই জীবনে কখনো উমরাহ পালনের সুযোগ পাননি। তাই তাদের এই দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তা করতেই এই তহবিল সংগ্রহ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অংশগ্রহণকারী মুয়াজ্জিনদের যাচাই-বাছাই করে নির্বাচন করা হবে এবং সংগৃহীত অর্থের মাধ্যমে তাদের উমরাহ পালনের প্রয়োজনীয় ব্যয় বহন করা হবে।
বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মানবিক উদ্যোগের এই গল্প এবারের লন্ডন ম্যারাথনকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।


