Aspire Party আবারও নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে Tower Hamlets Council নির্বাচনে। সর্বশেষ ঘোষিত ফলাফলে দলটি ৩৩টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, Labour Party পেয়েছে ৫টি আসন এবং Green Party অর্জন করেছে ৫টি আসন। এছাড়া Liberal Democrats ও Conservative Party পেয়েছে একটি করে আসন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে Aspire Party–এর এই বড় জয় দলটির সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা এবং ভোটারদের আস্থারই প্রতিফলন। বিশেষ করে স্থানীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা ও কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ দলটির জনপ্রিয়তা আরও বাড়িয়েছে বলে মনে করছেন তারা।
এই ফলাফলের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের স্থানীয় রাজনীতিতে Aspire Party–এর প্রভাব আরও সুদৃঢ় হলো বলে ধারণা করা হচ্ছে।





