Home বাংলাদেশ নরসিংদীতে শিশুকে নির্মম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নরসিংদীতে শিশুকে নির্মম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

47
0

গত ৬ মে নরসিংদীর পলাশ উপজেলায় এক মর্মান্তিক ও নৃশংস ঘটনার মাধ্যমে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অটোরিকশা গ্যারেজে ‘দুষ্টামির ছলে’ পায়ুপথে উচ্চগতিতে বাতাস প্রবেশ করানোর ফলে শিশুটি গুরুতর আহত হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই বর্বর, অমানবিক ও জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একটি নিষ্পাপ শিশুর সাথে এমন আচরণ শুধু অপরাধ নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে এক গভীর আঘাত।
আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, দেশে শিশুদের নিরাপত্তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এমন ঘটনা প্রমাণ করে যে, শিশু সুরক্ষা ব্যবস্থায় গুরুতর ঘাটতি বিদ্যমান এবং সামাজিক সচেতনতার অভাব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যমতে ২০২৬ সালের জানুয়ারি-এপ্রিল এই ৪ মাসে ৫১৯ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ১৯৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৩২৪ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
এইচআরএসএস এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোড় দাবী জানাচ্ছে। ভুক্তভোগী পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা প্রদান করতে হবে । শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একইসাথে এইচআরএসএস কর্মস্থল, গ্যারেজসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানাচ্ছে।
এইচআরএসএস বিশ্বাস করে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু বিচার নয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সচেতন গড়ে তোলাও জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

পড়ুনঃ  কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচদিনের সফরে ২০ নভেম্বর ঢাকায় পৌঁছবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here