Home কমিউনিটি সাউন্ডটেক কেরাম ক্লাব ইউকে’র “অষ্টম ক্যারাম গোল্ড কাপ ২০২৬” সম্পন্ন

সাউন্ডটেক কেরাম ক্লাব ইউকে’র “অষ্টম ক্যারাম গোল্ড কাপ ২০২৬” সম্পন্ন

57
0

সাউন্ডটেক কেরাম ক্লাব ইউকে আয়োজিত “অষ্টম ক্যারাম গোল্ড কাপ ২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রবিবার, ১০ মে ২০২৬, সন্ধ্যা ৮ ঘটিকায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জনাব রাসেল ও মাসুম। রানার-আপ হন জনাব সাদত ও টিপো। তৃতীয় স্থান অর্জন করেন জনাব রাসেল ও সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাম ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান খান সুজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী জনাব শাহীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন জালালাবাদী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল বাসেত, ফয়েজ আহমদ, রহমত আলীসহ ক্লাবের সদস্যবৃন্দ।

বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি গোল্ড কাপ বিজয়ীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে ক্লাবের নতুন খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশগ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি আগামী গোল্ড কাপের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

পরিশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুনঃ  হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here