Home কমিউনিটি আবু তাহের এমবিই খেতাব গ্রহণ করায় বন্ধু মহলের অভিনন্দন

আবু তাহের এমবিই খেতাব গ্রহণ করায় বন্ধু মহলের অভিনন্দন

74
0

লন্ডনের ঐতিহাসিক Windsor Castle-এ রাজকীয় পরিবেশে “মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (MBE)” সম্মাননা গ্রহণ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ, বিশিষ্ট একাউন্টেন্ট, সাহিত্যিক, সংহতি সাহিত্য পরিষ এর সভাপতি ও অনেক সামাজিক ও চ্যারিটি সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ছড়াকার আবু তাহের। এই গৌরবময় অর্জনে তাঁর বন্ধু মহলের পক্ষ থেকে শনিবার, ১৬ মে ২০২৬ তাৎক্ষণিকভাবে এক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আয়োজন করা হয়।

বন্ধুদের আয়োজিত এ মিলনমেলায় উপস্থিত ছিলেন এল বি ২৪ এর ম্যানেজিং এডিটর, সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট এর সহ সভাপতি হেলাল উদ্দিন, বিয়ানিবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শামসুল হক এহিয়া, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত হাসান তাসাদিক রুহেল, সংহতি সাহিত্য পরিষ এর সাবেক সহ সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক নুজরুল আলম আনাই, বিশিষ্ট ব্যবসায়ী ও কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারির পরিচালক ফারুক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী এনামুল হক, বিশিষ্ট একাউন্টটেণ্ট ইকবালুল হক, একাউন্টটেণ্ট গৌরব রায়, একাউন্টটেণ্ট নুরুল ইসলামইসহ আরও অনেকে। প্রিয় বন্ধুর এমন অসাধারণ অর্জনে সবাই আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

বন্ধুদের এই ভালোবাসা ও সম্মানে আপ্লুত আবু তাহের অনুভূতি প্রকাশ করে বলেন—

“এমবিই খেতাব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। এই স্বীকৃতি আমাকে সমাজ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি এই অর্জন আমার পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির মানুষদের উৎসর্গ করছি।”

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৬ বুধবার ব্রিটিশ রাজপরিবারের সদস্য Prince William-এর হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এমবিই সম্মাননা গ্রহণ করেন। তাঁর দীর্ঘদিনের পেশাগত সাফল্য, সাহিত্যচর্চা, সমাজসেবা এবং কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য সরকার তাঁকে এ মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করে।

লন্ডনের নিকটবর্তী ঐতিহাসিক Windsor Castle-এ আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম আনুষ্ঠানিকভাবে আবু তাহেরের হাতে এমবিই সম্মাননা তুলে দেন।

পড়ুনঃ  গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জুম মিটিং এ সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবী

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী মিতা তাহের, একমাত্র কন্যা অনিকা তাহের এবং ছোট ছেলে তামিম তাহের। পরিবারের সদস্যদের উপস্থিতি এ গৌরবময় মুহূর্তকে আরও আবেগঘন, স্মরণীয় ও অনন্য করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here