Home কমিউনিটি গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র যৌথ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র যৌথ সভা অনুষ্ঠিত

26
0


গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা পরিষদ, বোর্ড অফ ডাইরেক্টরস ও ইসি কমিটির এক যৌথ সভা গত ১৮ মে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান।

সভায় সংগঠনের নবনির্বাচিত উপদেষ্টা জনাব আবু তাহের এমবিই, মোহাম্মদ ফারুক আলী, দেওয়ান নজরুল ইসলাম, রফিকুল ইসলাম নজরুল, মারুফ রশিদ, আব্দুস সামাদ ও সাহাব উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়াও আগামী ১৯ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য সংগঠনের তৃতীয় সমুদ্র সৈকত ভ্রমণ সফল ও উৎসবমুখরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংগঠনের আগামী এক বছরের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও ইসি কমিটির সমন্বয়ে একটি বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন, আব্দুল আহাদ কয়েছ, আব্দুল কাদির, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সহ-কোষাধ্যক্ষ মকছুছ আহমেদ জোয়ারদার, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, মিছবাহ মাছুম, জিল্লুল করিম চৌধুরী, আতাউর রহমান সেলিম, আলিম উদ্দিন প্রমুখ।

এছাড়া বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল আহমদ চৌধুরী, আব্দুস শুকুর, সালেহ আহমদ সিনিয়র, তারেকুজ্জামান, জগলু মিয়া, সাজ্জাদ আহমদ খাঁন, কামরুজ্জামান চাকলাদার, সালেহ আহমদ, শামছুল ইসলাম শিপু ও লিমন জামান।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা সেলিম উদ্দিন চাকলাদার।

সভায় উপস্থিত থেকে সংগঠনের কল্যাণে গুরুত্বপূর্ণ মতামত প্রদান এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করায় উপদেষ্টা পরিষদ, বোর্ড অফ ডাইরেক্টরস ও ইসি কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু।

পড়ুনঃ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here